Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ডেসকো’র ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
    Lead

    ডেসকো’র ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressজানুয়ারি ২৭, ২০২৪No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ডেসকো বোর্ডর চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজ যেখানে এসে উপস্থিত হয়েছি তা সম্ভব ছিল না। ডেসকোর সিস্টেম লস ৫.৬২ যা বিতরণ কোম্পানিগুলোর মধ্যে সর্বনিম্ন।

    এছাড়া রুপকল্প ২০৪১ এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা লক্ষ্য পূরণের জন্য বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করে চলেছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পরও ডেসকো শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিতে পারায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

    বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর মধ্যে ডেসকো একমাত্র কোম্পানি যারা সম্পূর্ণ অটোমেশনে প্রস্তুত যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। ‘উন্নয়নের অন্যতম উপাদান বিদ্যুৎ সরকারের অগ্রাধিকারভুক্ত খাত। তথ্য ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দক্ষতার সাথে গ্রাহকসেবা প্রদানের উদ্দেশ্যে ডেসকো বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

    বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, বিতরণ সামর্থ্য বৃদ্ধি, গ্রিড ও বিতরণ উপকেন্দ্র নির্মাণ, ভূ-গর্ভস্থ গ্রিড নেটওয়ার্ক নির্মাণ, বৈদ্যুতিক লাইন ও যন্ত্রপাতির আধুনিকায়ন ও উন্নয়ন সাধন, মিটারিং পদ্ধতির আধুনিকায়ন, স্ক্যাডা সিস্টেম স্থাপন, জিআইএস এপ্লিকেশন প্রবর্তন, নিজস্ব ডেটা বেইজ সেন্টার স্থাপন ইত্যাদি উল্লেখযোগ্য প্রকল্প।

    বিদ্যুৎ অর্থনীতির প্রাণশক্তি। বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মসূচীর ফলে বিদ্যুৎ উৎপাদন যথেষ্ট পরিমানে বৃদ্ধি পেয়েছে । সেই সাথে উন্নত ও আধুনিক করা হচ্ছে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা। শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে “স্বাধীনতা পুরষ্কার” প্রদান করা হয়েছে। এই সফলতার অংশীদার হিসাবে ডেসকো গর্বিত।’

    শনিবার (২৭ জানুয়ারি ২০২৪) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ২৭ তম বার্ষিক সাধারণ সভা মিরপুরস্থ ডেসকো’র স্ক্যাডা সেন্টারে সকাল ১০ঃ০০টায় অনুষ্ঠিত হয়। ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাওসার আমীর আলী শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

    এসময় উপস্থিত ছিলেন ডেসকো’র পরিচালনা পর্ষদের সদস্য ও ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, পরিচালনা পর্ষদের সদস্যগণ, ডেসকো’র নির্বাহী পরিচালকগণ, প্রধান প্রকৌশলীবৃন্দ ও উর্ধ্বতন কর্মকতাগণ।

    ভার্চুয়্যালি যুক্ত ছিলেন ডেসকো’র সম্মানিত শেয়ার হোল্ডারগণ। সভায় ডেসকো’র বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কোম্পানি সচিব (অ:দা:) মোহাম্মদ রাশেদুল হক শামছী।

    ডেসকো
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ

    মে ২৩, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:৩৯)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version