Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দিনাজপুর ও পঞ্চগড়ে তাপমাত্রা ৫.৫, ২৮ জেলায় শৈত্যপ্রবাহ
    Lead

    দিনাজপুর ও পঞ্চগড়ে তাপমাত্রা ৫.৫, ২৮ জেলায় শৈত্যপ্রবাহ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 28, 2024No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশের উত্তরের দুই জেলা দিনাজপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ রোববার সকালে। এই দুই এলাকার আজকের তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

    আজ দেশের দুই বিভাগসহ ২৮টি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে বলে সকাল সাড়ে আটটার সময় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রাজধানীতেও গতকালের চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ তাপমাত্রা কম হলেও আগামীকাল থেকে তা বাড়তে পারে।

    রাজশাহী ও রংপুর বিভাগের মোট জেলার সংখ্যা ১৬। এর বাইরে আরও ১২ জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে। জেলাগুলো হলো গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, কুমিল্লা ও পটুয়াখালী।

    আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ এক দিনের ব্যবধানে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি নেমে গেল।

    তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে, তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ। সে অনুযায়ী, আজ পঞ্চগড় ও দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। কিন্তু আবহাওয়া অধিদপ্তর একে তীব্র শৈত্যপ্রবাহ বলছে না।

    এর কারণ হিসেবে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘পরপর দুই দিন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে সে সময় তীব্র শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়। কিন্তু আমাদের পূর্বাভাস বলছে, আগামীকাল আবার তাপমাত্রা বেড়ে যাবে। তাই এখনই এটাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হচ্ছে না।’

    এই আবহাওয়াবিদ বলেন, আগামীকাল দেশের সর্বত্রই তাপমাত্রা আজকের চেয়ে বেড়ে যেতে পারে খানিকটা।

    আজ তাপমাত্রা অনেক কম হলেও রাজধানীসহ বেশির ভাগ অঞ্চলে কুয়াশা তেমন নেই। সকালে রোদ উঠেছে। তাই এই কম তাপমাত্রাতেও দিনের বেলা তাপমাত্রা বেড়ে যাচ্ছে বলে জানান বজলুর রশীদ।

    আবহাওয়া সংবাদ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version