Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাউফলে স্বেচ্ছাসেবকলীগ নেতার কাছে চোরাই মাল পাওয়ায় অর্থদন্ড
    অপরাধ-আদালত

    বাউফলে স্বেচ্ছাসেবকলীগ নেতার কাছে চোরাই মাল পাওয়ায় অর্থদন্ড

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 28, 2024No Comments1 Min Read

    এইচ এম বাবলু প্রতিনিধি, পটুয়াখালী : বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে চোরাই মালের ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বজলুর রহমান সিকদার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

    শনিবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বন্দরে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বজলুর রহমান সিকদার কালিশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

    তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে ভাঙারি ব্যবসার আড়ালে ব্যাটারী, টিউবওয়েল এর হেড, ব্রিজের অ্যাঙেল ও বীমসহ বিভিন্ন চোরাই মালামাল মজুদ করে ব্যবসার অভিযোগ রয়েছে। স্থাণীয়দের কাছে খবর পেয়ে শনিবার রাতে কালিশুরী বাজারে অভিযান চালান বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী।

    এ সময় বজলুর রহমানের কাছ থেকে ১০টি পুরানো টিউবওয়েলের হেড উদ্ধার করা হয়। পরে বজলুর রহমান সিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। একটি সূত্র জানায়, বজলুর রহমান সিকদার এলাকায় একাধিক চোর সিন্ডিকেট গড়ে তুলেছেন।

    ওই সিন্ডিকেটের মাধ্যমে পুরানো ব্রিজের বীম, অ্যাঙ্গেল, অটো রিক্সার ব্যাটারী ও টিউবওয়েলের হেড মজুদ করে তিনি ব্যবসা করছেন। এছাড়াও গরু চুরি ও মাদক ব্যবসার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

    অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বজলুর রহমান বলেন, আমি পুরানো মালামাল ক্রয় করে ব্যবসা করছি। কোনো চোরের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, বজুলর রহমান আর এসব মালামালের ব্যবসা করবেন না বলে মুচলেকা দিয়েছেন।

    অর্থধন্ড
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version