Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কসবায় কৃষক হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড
    অপরাধ-আদালত

    কসবায় কৃষক হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 30, 2024No Comments2 Mins Read

    ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষক রহিজ মিয়া হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন।

    মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মো. জজ মিয়া উপজেলার নিমবাড়ি গ্রামের জমসিদ মিয়ার ছেলে। এছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়।

    এছাড়াও জমসিদ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া, খোকন মিয়া, মনির মিয়া, পারভেজ মিয়া এবং রহিম বাদশার ছেলে আওয়াল মিয়া ও আশরাফুল মিয়াকে এক বছর থেকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় আরও নয়জন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

    মামলা সূত্রে জানা গেছে, কসবা উপজেলার নিমবাড়ি গ্রামে পাণ্ডবের গোষ্ঠী ও কাবলি গোষ্ঠী লোকজনের মধ্যে মামলা মোকাদ্দমাসহ বিভিন্ন বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০১৭ সালে ১০ এপ্রিল সকালে রহিজ মিয়া, নাবালক সরদার ও ফরিদ মিয়া বাদৈর বাজার থেকে বাড়িতে ফেরার পথে কাবলি গোষ্ঠীর লোকজন তাদের ওপর হামলা করেন।

    এ সময় রহিজ মিয়াসহ তার সঙ্গে থাকা দুজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রহিজ মিয়া মারা যান।

    পরে এ ঘটনায় রহিজ মিয়ার স্ত্রী নার্গিছ বেগম কসবায় থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরীফ হোসেন জানান, আদালতের রায়ে আমরা শ্রদ্ধাশীল। তবে এ রায়ে আমরা আংশিক সন্তুষ্ট এবং আংশিক অসন্তুষ্ট। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার সত্ত্বেও আদালত নয়জনকে বেকসুর খালাস প্রদান করেছেন। আমরা এ বিষয়ে উচ্চআদালতে আপিল করব।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version