Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্যারিস খালের জায়গায় অবৈধ সকল স্থাপনা ভেঙে দেওয়া হবে- মেয়র আতিক
    Lead

    প্যারিস খালের জায়গায় অবৈধ সকল স্থাপনা ভেঙে দেওয়া হবে- মেয়র আতিক

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 2, 2024No Comments3 Mins Read

    স্টাফ রিপোর্টার:মিরপুর প্যারিস খালের জায়গা অবৈধ দখল করে গড়ে ওঠা সকল স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো:আতিকুল ইসলাম।

    তিনি বলেন, এরই মধ্যে খালের জমি মাপা শুরু করেছে গৃহয়ান কর্তৃপক্ষ। যদি খালের জায়গা মধ্যে বিল্ডিং তৈরি করা হয় তা ভেঙ্গে দেওয়া হবে। খালের জায়গা মাপের মধ্যে কিছু বস্তির জায়গা পড়েছে। বস্তির নিম্ন আয়ের মানুষদের বলেছি পর্যায়ক্রমে আপনারা এখান থেকে সরে যান।

    শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর প্যারিস খাল পরিষ্কার অভিযান চলা অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    আতিকুল ইসলাম বলেন, বস্তিবাসীদেরকে এক মাস সময় দেওয়া হয়েছে। এখান থেকে সরে যাওয়ার জন্য। একদিকে তারা আমাদের সাথে কথা বলবে অন্য বিকালের খনন ও অন্যান্য কার্যক্রম চলমান থাকবে। চাইলে আজকে বুলডোজার দিয়ে সব ভেঙে ফেলতে পারতাম কিন্তু আমি তা না করে তাদেরকে সময় দিয়েছি।

    মেয়র বলেন, এখানে কিছু কিছু জায়গায় মাদকের বাণিজ্য চলে। এখানে বড় একটি চক্র ও গ্যাং মাদক কারবারি করছে আমার কাছে তথ্য এসেছে। অভিযান শুরু হয়েছে। এখানে ধাপে ধাপে কাজ করা হবে। প্রথমে আমরা প্যারিস খানের পানির প্রবাহ নিশ্চিত করতে চাই। খালের ৪০ ফিট জায়গায় উদ্ধারের পরে যে জায়গা থাকবে সে জায়গায় ওয়াক ওয়ে তৈরি করা হবে। পরে আরো দু’পাশে জায়গা পাওয়া গেলে সেখানে একটি নান্দনিক পার্ক তৈরি করব।

    আতিকুল ইসলাম বলেন, এলাকার উচ্ছেদ অভিযান করতে হলে ওয়ার্ড কাউন্সিলর, গৃহয়ান কর্তৃপক্ষ ও এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে, শুধু সিটি করপোরেশন একলা দায়িত্ব নেবে না। আমি আশা করি এলাকাবাসীর সহ সবাইকে সাথে নিয়ে সুন্দর নান্দনিক প্যারিস খালকে পুনরায় ফিরিয়ে আনব।

    তিনি আরও বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী প্যারিস খাল পরিষ্কার শুরু করেছি। প্রথম ধাপে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া প্যারিস খালে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। পরিষ্কার অভিযানে আমার সাথে বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবী যোগ দিয়েছে।

    মেয়র বলেন, ‘একসময় মিরপুর প্যারিস খাল দিয়ে লঞ্চ চলতো। আর আজ সেই খাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লার কারণে এই খালে কোন পানি নেই বরং খালের উপর দিয়ে হাটা যায়। আমি নিজে জনগণের জন্য খাল পরিষ্কারে অংশ নিয়েছি। এলাকাবাসীর লজ্জা হওয়া দরকার তারা এই খালটিকে ময়লা ফেলে, দখল করে গলা টিপে হত্যা করেছে। স্বেচ্ছাসেবীরা আজ ছুটির দিনে স্বতস্ফূর্তভাবে খাল পরিষ্কারের জন্য ছুটে এসেছে। অথচ এই ছেলেমেয়েদের আজকে মাঠে খেলাধুলা করা কথা ছিল, বাসায় বিশ্রাম করা কথা ছিল। কিন্তু তারা খেলা, বিশ্রাম বাদ দিয়ে খাল পরিষ্কারে অংশ নিয়েছে। এলাকাবাসীকে আহবান করছি এর থেকে শিক্ষা নিয়ে খালে ময়লা ফেলা বন্ধ করুন।’

    এলাকাবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, ‘এই এলাকার মানুষ আমাকে অভিযোগ করে একটু বৃষ্টি হলে এই এলাকা পানিতে ডুবে যায়। অনেক মুরুব্বি আমাকে জানিয়েছে মসজিদের অযুখানা পর্যন্ত বৃষ্টির পানিতে তলিয়ে যায়।

    প্যারিস খাল দিয়ে যদি পানি প্রবাহিত হতে পারে তাহলে কিন্তু এই জলাবদ্ধতা থাকবে না। সবাই বলে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কিছু করে না।

    এলাকাবাসীকে বলতে চাই আপনারা যদি খালে ময়লা ফেলা বন্ধ করেন তাহলে জলাবদ্ধতা থাকবে না।

    অভিযানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মুহঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান সম্পত্তি কর্মকর্তা মাহে আলম, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক প্রমুখ।

    প্যারিস খাল উদ্ধার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version