Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পানছড়িতে ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর
    বাংলাদেশ

    পানছড়িতে ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 2, 2024No Comments2 Mins Read

    রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক ও ঠিকাদার তাজুল ইসলাম কর্তৃক খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তালুকদার পাড়া সড়কে কাজের অনিয়ম, দুর্নীতি ও দীর্ঘ ০১ বছর যাবৎ কাজ বন্ধ রেখে জনসাধারণের চলাচলের ব্যাঘাত করার তাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে তালুকদার পাড়া এলাকাবাসী।

    এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ ১বছর পার হলেও সড়কটির কাজ পরিপূর্ণ করেননি উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আব্দুল খালেক।

    এসময় এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহন করে জানায়, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সড়কটি তৈরি করে না দিলে ১১ ফেব্রুয়ারি প্রকৌশলী আব্দুল খালেকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে উপজেলা পরিষদ ঘেরাও করা হবে।

    মানববন্ধনে বক্তব্যকালে অত্র এলাকার ইউপি সদস্য করিম বলেন, আমরা বারবার উপজেলা প্রকৌশলীকে কাজের তাগিদ দিয়েছি। কিন্তু উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের গাফিলতির কারণে অত্র এলাকার জন-দুর্ভোগ বেড়েই চলছে।

    তিনি আরো বলেন আমাদের রাস্তাটি কাজ সম্পন্ন করতে না পারলে আমাদের রাস্তার পূর্বের ন্যায় ইটসোলিং বিছিয়ে দিন।

    ঐ এলাকার সাবেক ইউপি সদস্য জয় প্রসাদ দেব বলেন, এই এলাকার অনেক ছাত্র-ছাত্রী আছে যারা স্কুল,কলেজ ও মাদ্রাসায় পড়াশোনা করে।

    তাছাড়া বাজার কেন্দ্রিক এলাকা হওয়ায় এখানে চলাচলের মাত্রা বেশি। ঠিকাদার ও প্রকৌশলী ১টি বছর পার হয়ে গেলেও সড়কটি তৈরি করে দিচ্ছেন না। বারবার তাদের তাগাদা দেয়া হলেও সড়কটি করে দিচ্ছেন না।

    যদি এমন হয় তবে আগামী ১০ তারিখ পর্যন্ত সময় দিলাম। ১০ তারিখের ভেতর সড়কটি পরিপূর্ণ করা না হলে আগামী ১১ তারিখ আমরা প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে উপজেলা পরিষদ ঘেরাও করবো।

    এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল খালেকের মন্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন কল করলেও তিনি ফোন রিসিভড করেননি।

    এবং ঠিকাদার তাজুল ইসলামকেও একাধিকবার ফোন করলে ফোন কল রিসিভড না করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

    পানছড়ি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version