Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মাঠে গড়ালো টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট
    ক্রীড়াঙ্গন

    মাঠে গড়ালো টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressফেব্রুয়ারি ৩, ২০২৪No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো : জমকালো আয়োজনে মাঠে গড়ালো টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোঃ রেজা।

    সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক সোহেল সরওয়ার, কেএসআরএমের উপ-ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, চট্টগ্রামের রেস্টুরেন্ট ও টুরিজম ব্যাবসায়ী মোহাম্মদ আক্কাস উদ্দিন।

    এসময় উপস্থিত ছিলেন, সময় টিভি একাদশের টিম ম্যানেজার ফেরদৌস লিপি, অধিনায়ক কমল দে, আর টিভি একাদশের টিম ম্যানেজার এমরাউল কায়েস মিঠু, অধিনায়ক সুবল বড়ুয়া, ইন্ডিপেন্ডেন্ট টিভি একাদশের টিম ম্যানেজার আহসান রিটন, অধিনায়ক আলমগীর সবুজ, বাংলা টিভি একাদশের টিম ম্যানেজার মিটু খান, অধিনায়ক চৌধুরী লোকমান। এছাড়াও উপস্থিত ছিলেন, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সহ-সম্পাদক বাবুন পাল, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য সনজীব দে বাবু ও মোঃ হাসান উল্ল্যাহ।

    উদ্বোধন শেষে শনিবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয় প্রথমদিনের খেলা। উদ্বোধনী ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট টিভি একাদশকে ১-০ গোলে পরাজিত করে বাংলা টিভি একাদশ। দলের হয়ে একমাত্র গোলটি করে ম্যাচ সেরা হন বিপ্লব পার্থ।

    দিনের অপর ম্যাচে সময় টিভি একাদশের সাথে ১-১ গোলে ড্র করেছে আরটিভি একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ হন সময় টিভি একাদশের মোহাম্মদ ইকবাল।

    পুরো সময়জুড়ে মনোমুগ্ধকর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো উপভোগ করেন চট্টগ্রামে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

    আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের খেলা। সকাল আটটায় প্রথম ম্যাচে আর টিভি একাদশের সাথে লড়বে ইন্ডিপেন্ডেন্ট টিভি একাদশ। আর দ্বিতীয় ম্যাচে বাংলা টিভি একাদশের মোকাবেলা করবে সময় টিভি একাদশ।

    টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৩:০৭)
    • ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version