Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » টেনিস সেনসেশন সানিয়া মির্জার আবেগঘন পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল 
    Lead

    টেনিস সেনসেশন সানিয়া মির্জার আবেগঘন পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল 

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressফেব্রুয়ারি ৩, ২০২৪No Comments3 Mins Read

    স্পোর্টস ডেস্ক :
    পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর এখন নতুন অধ্যায় চলছে সানিয়া মির্জার। ভারতীয় এই টেনিস সেনসেশন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিনের ব্যবধানে একাধিক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। যেখানে রয়েছে একাকী জীবনের আবেগঘন একটি মুহূর্তও। ছেলে ইজহান মির্জা ও ভাগ্নিকে বুকে জড়িয়ে লিখেছেন— ‘লাইফলাইনস।’ তার আরেকটি স্টোরিতে ছিল জীবনের ভাঙা-গড়া ও শেখার বার্তা।

    টেনিসের বাইরে দাম্পত্য সম্পর্ক নিয়ে এর আগে খুব বেশি তৎপর দেখা যায়নি সানিয়াকে। শোয়েব মালিকের দ্বিতীয় বিয়ের পর তার পরিবারের পাঠানো বার্তায়ও তেমনটাই জানা যায়। মির্জা পরিবার ও টিম সানিয়ার নামে দেওয়া সেই বিবৃতিতে বলা হয়, ‘সানিয়া সব সময়ই তার ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। যাই হোক, আজ এটা জানানোর প্রয়োজন হয়েছে যে শোয়েব আর তার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গেছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।’

    এরপর গেল বেশ কিছুদিন অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যের কাজে ব্যস্ত সময় পার করেছেন ভারতীয় এই টেনিস কিংবদন্তি। তবে সামাজিক মাধ্যমে সানিয়া ভক্তরা তো আর দমে যাওয়ার পাত্র নন। ফলে সানিয়াকে নিয়ে চর্চা চলছেই। তিনি নিজেও কয়েকদিনের ভেতর নিজের একাধিক অনুভূতি প্রকাশ করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডলে।

    সানিয়া মির্জার ইনস্টাগ্রাম স্টোরি
    গতকাল (শুক্রবার) শেয়ার দেওয়া সানিয়ার একটি স্টোরি অনুবাদ করলে দাঁড়ায়— ‘জীবনে এমন কিছু ঘটে যা সম্পর্কে বাইরের মানুষের কোনো ধারণা থাকে না। এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় যে জীবন পাল্টে যায়। আমরা ভাঙি, গড়ি এবং শিখি কীভাবে আরও শক্তিশালী হয়ে উঠব। তাই কেউ যদি তোমার কোনো একটা বিষয় দেখে সেটা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে সেটাকে পাত্তা না দেওয়াই ভাল। মনে রাখতে হবে কীভাবে তুমি সব ঝড় সামলে এগিয়ে চলেছ। অন্যরা সেগুলো জানে না। কাউকে কিছু প্রমাণ করার নেই। ঝড় সামলে নিজেকে প্রমাণ তুমি করে দিয়েছ। সেটাই আসল।’

    সানিয়া যেভাবে জানলেন শোয়েবের পরকীয়ার কথা-
    এরপরই ছেলে ইজহান ও বোনের মেয়েকে বুকে জড়িয়ে একটি ছবি পোস্ট করেন সানিয়া। তার সাম্প্রতিক এসব পোস্ট ও অনুপ্রেরণামূলক বক্তব্য শেয়ার– কোন ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে, সেটি বলার আর অপেক্ষা রাখে না। একমাত্র ছেলেকে নিয়ে সম্প্রতি ভারতে ফিরেছেন সানিয়া। এরপর সামাজিক মাধ্যমে তার একটি ছবি ও ক্যাপশন ঘিরে জল্পনা দেখা দেয়। সিল্কের গোলাপি একটি শার্ট এবং ক্রিম ট্রাউজার্স পরে নিজের একটি ছবি পোস্ট করেন সানিয়া। সঙ্গে যা লিখেছেন, তার তরজমা করলে দাঁড়ায়, ‘সব কিছুই সম্ভব’।

    উল্লেখ্য, এক যুগ আগে বেশ ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টেনিস তারকা সানিয়া ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। দুই বৈরি দেশের দুই তারকার এমন বিয়ের আয়োজন স্বাভাবিকভাবেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। তুমুল সাড়া জাগানো সেই বিয়ের পর তারকা এই দম্পতির ছাড়াছাড়ি নিয়েও এখন প্রচুর চর্চা হচ্ছে। শোয়েব নতুন জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে।

    যার আগেই সানিয়া শোয়েবকে ডিভোর্স দিয়েছেন ধর্মীয় আইন ‘খুলা’ পদ্ধতি মেনে। শরীয়া আইন অনুযায়ী— ‘খুলা’ হল মহিলাদের একটি অধিকার যার মাধ্যমে তারা একপাক্ষিকভাবে স্বামীকে ডিভোর্স দিতে পারেন। সেই আইনের মাধ্যমেই শোয়েবকে ডিভোর্স দিয়েছেন সানিয়া।

    সানিয়া মির্জা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত

    মে ২, ২০২৬

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৩:০৭)
    • ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version