Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিসিবির কোচ পদে আবেদন করলেন যারা
    ক্রীড়াঙ্গন

    বিসিবির কোচ পদে আবেদন করলেন যারা

    ক্রীড়াঙ্গন প্রতিবেদকBy ক্রীড়াঙ্গন প্রতিবেদকফেব্রুয়ারি ৬, ২০২৪No Comments2 Mins Read

    ক্রীড়াঙ্গন: বিশ্বকাপের শুরু থেকেই টালমাটাল অবস্থায় বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে নিজেদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বাজে ক্রিকেটই উপহার দিয়েছে টাইগাররা। পুরো আসরে মাত্র ২ জয় নিয়ে দেশে ফেরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। সেসময় থেকেই বাংলাদেশের কোচিং প্যানেলে একাধিক পদ আছে শুন্য অবস্থায়।

    গেল মাসেই একাধিক শুন্য পদে কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতে বেশ ভালোই সাড়া মিলেছে। আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) আছে ইন্টারভিউ। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশকিছু বড় নাম বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে আগ্রহী।ব্যাটিং কোচের পদের জন্য আবেদন করেছেন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল। বিষয়টি নিশ্চিত করেছেন ল নিজেই। জানিয়েছেন আগামীকালই তিনি ইন্টারভিউ দিবেন। এমনকি আশাবাদীও তিনি। স্টুয়ার্ট ল এর আগেই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১২ সালে তার অধীনেই এশিয়া কাপের ফাইনাল খেলেছিল টাইগাররা। এছাড়া গত বছরের শেষদিকে তার অধীনেই যুব এশিয়া কাপ জয় করেছিল বাংলাদেশ।

    এছাড়া এই ব্যাটিং পদের জন্য আবেদন করেছেন টাইগারদের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তুষার ইমরান বর্তমানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ। এর আগে গত বিপিএলে ছিলেন সিলেটের কোচ হয়ে। তার অধীনে দেশীয় তরুণদের উত্থানটাও বেশ চোখে পড়ার মতোই।

    নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার রস টেলরের নামটাও আছে আগ্রহীদের তালিকায়। কদিন আগেই ব্যাট-প্যাড তুলে রেখেছিলেন তিনি। এবার নতুন করে ফিরতে চান তিনি। যেখানে পাখির চোখ করেছেন বাংলাদেশকে।

    এদিকে জানা গেছে পেস বোলিং কোচ পদে আবেদন করেছেন শন টেইট। সাবেক অস্ট্রেলিয়ার এই তারকা পেসারও হতে চান তানকিনদের কোচ। এর আগে পাকিস্তান এবং আফগানিস্তানের হয়ে কোচিং করিয়েছেন সাবেক এই অজি তারকা। এছাড়া সারাবিশ্বের ফ্র্যাঞ্চাইজ লিগেও বেশ কদর আছে সাবেক এই গতিতারকার। অভিজ্ঞতার বিচারে টেইট এই তালিকার বড় নাম।

    এছাড়া এইচপির কলি করিমোরও আবেদন করেছেন কোচ হতে। বিশ্বকাপের পর অ্যালান ডোনাল্ড সরে গেলে ক্যারিবিয়ান এই ক্রিকেটার খন্ডকালীন সময়ের জন্য দেশের পেসারদের গুরু হয়ে ছিলেন। দেশিয়দের মধ্যে আবেদন করেছেন মাহবুব আল জাকি।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/০৬ ফেব্রুয়ারি , ২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিরিজ জিতল বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬

    পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

    জানুয়ারি ২২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৩:০৭)
    • ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version