Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রেলের টিকিট কালোবাজারির সাথে জড়িত বুকিং সহকারী গ্রেফতার
    অপরাধ-আদালত

    রেলের টিকিট কালোবাজারির সাথে জড়িত বুকিং সহকারী গ্রেফতার

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 6, 2024No Comments2 Mins Read

    ছবি: গ্রেফতার মোঃ নুর আলম মিয়া(৩০)

    স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে রেলের টিকেট কালোবাজারীর অভিযোগে আরও ১ জন বুকিং সহকারিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

    গ্রেফতারকৃতের নাম- মোঃ নুর আলম মিয়া(৩০)। সে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের বুকিং সহকারি হিসেবে কর্মরত ছিল।

    মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঢাকা জেলা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গতকাল গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি চৌকস টিম ক্যান্টনমেন্ট এলাকা থেকে টিকেট কালোবাজারীর অভিযোগে এক বুকিং সহকারী কে গ্রেফতার করে।

    তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী প্রতিদিন স্টেশনে ডিউটিতে এসেই নিজের বুকিং আইডি ( DAC- 006) দিয়ে সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকেট কেটে নিজের কাছে রেখে দিতেন। এরপর ডিউটি শেষে কেটে রাখা টিকেটগুলো নিজের মানিব্যাগ ও শরীরে বিভিন্ন স্থানে লুকিয়ে স্টেশন ত্যাগ করতেন।

    পরবর্তীতে টিকেটগুলো তার চক্রের দালালদের সাথে সুবিধাজনক স্থানে গিয়ে হস্তান্তর করে বিনিময়ে লভ্যাংশের টাকা বুঝে নিতেন।

    পুলিশ সুপার বলেন, এই কাজে তিনি নিজের পকেটের টাকা, টিকেট কালোবাজারী ও দালালদের মাধ্যমে অজ্ঞাত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং নিজের বুকিং আইডি ব্যবহার করতেন। গোপনীয়তা রক্ষায় তারা মাঝেমধ্যে হোয়াটসঅ্যাপে কথা বলতেন এবং গভীর রাতে কাওলা হাজী ক্যাম্পের সামনে টিকেট ও অর্থের লেনদেন করতেন।

    গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, ইতোপূর্বে র‌্যাব কর্তৃক গ্রেফাতারকৃত টিকেট কালোবাজারী চক্রকে এই গ্রেফতারকৃত বুকিং সহকারি মোঃ নুর আলম মিয়া(৩০) নিয়মিত ট্রেনের কালোবাজারীর টিকেট সরবরাহ করে আসছিলেন বলে আদালতে স্বীকার করেছেন।

    উল্লেখ্যা গত সোমবার (৫ ফেব্রুয়ারী) ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে আন্ত:নগর ট্রেনের টিকিট কালোবাজারির সময় মোঃ রফিকুল ইসলাম (৩০) নামের বুকিং সহকারী কে ১২ টি বিভিন্ন গন্তব্যের টিকিট সহ গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।

    রেলের টিকেট কালোবাজারী
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version