Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সংসদে প্রথম বক্তব্যে পরিবেশকেই সামনে আনলেন ব্যারিস্টার সুমন
    Lead

    সংসদে প্রথম বক্তব্যে পরিবেশকেই সামনে আনলেন ব্যারিস্টার সুমন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 7, 2024No Comments2 Mins Read

    নিজস্ব সংবাদদাতা : দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন তিনটি প্রশ্ন উত্থাপন করেন।

    মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবে সংসদের চতুর্থ কার্যদিবসে এসব প্রশ্ন করেন তিনি।

    সুমন বলেন, ১৯৯৫ সালে আইন করে পলিথিন ব্যাগ বন্ধ করা হয়েছে। আইন প্রণয়নের পর ২০ বছর হয়ে গেছে। সম্প্রতি আমার এলাকার নদী খনন করতে গিয়ে দেখলাম, কয়েক হাজার মণ শুধু পলিথিন।

    এখন পলিথিন ব্যবহারকারীকে জরিমানা করে যতটুকু নিয়ন্ত্রণ করা যাবে, তার চেয়ে যদি পলিথিনের উৎপাদন এবং আমদানি বন্ধ করা হয়, সেদিকে আপনারা হাত দেবেন কিনা?

    তিনি বলেন, আমার এলাকায় খেয়াল করে দেখলাম, ইটভাটাগুলোতে কৃষিজমির মাটি নিয়ে যাওয়া হচ্ছে। কিছু দিন পর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়।

    এটা এমনভাবে এমন জায়গায় চলে গেছে যে স্থানীয় প্রশাসন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। আরেকটি প্রশ্ন হলো— পরিবেশ বিভাগের ছাড়পত্র।

    আমার বিবেচনায় আমার এলাকায় খেয়াল করে দেখলাম, ছাড়পত্র পাওয়া সবচেয়ে বেশি বিবেচিত হয়। কারণ কোনোভাবে ম্যানেজ করে এই ছাড়পত্র নেওয়া যায়। এই ব্যাপারে আপনারা শক্তিশালী ব্যবস্থা নেবেন কিনা?

    ব্যারিস্টার সুমনের এসব প্রশ্নের জবাবে বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশ ছাড়পত্র সহজীকরণের বিষয়ে আমাদের টার্গেট আছে।

    আমরা জানি, এখানে অনেক অভিযোগ আছে, দীর্ঘসূত্রতার একটা অভিযোগ আছে এবং হয়রানির অভিযোগ আছে।

    এই বিষয়টি আমরা দেখছি। আজকে আমাদের মন্ত্রণালয় এবং এটুআই এমওইউ স্বাক্ষর করেছি।

    দ্বিতীয়ত ইটভাটার কথাটা বললেন, বাংলাদেশে প্রতিবছর ১৩ কোটি টন কৃষিজমি আমরা ব্যবহার করছি এই ইটভাটার জন্য এবং সেটি খাদ্য নিরাপত্তার বিষয়ে একটি প্রভাব আছে।

    তবে সে সমাধান আমরা যেটা দিচ্ছি— আমরা এখন ব্লকের দিকে চলে যাওয়ার চেষ্টা করছি।

    ব‍্যারিস্টার সুমন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version