Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা!
    তথ্যপ্রযুক্তি

    ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা!

    তথ্যপ্রযুক্তি ডেস্কBy তথ্যপ্রযুক্তি ডেস্কফেব্রুয়ারি ৭, ২০২৪No Comments2 Mins Read

    তথ্যপ্রযুক্তি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের নতুন ল্যাপটপ আনল এইচপি। মডেল এইচপি স্প্রেকট্রে এক্স৩৬০। এই ল্যাপটপ ১৪ ও ১৬ ইঞ্চি ডিসপ্লেতে পাওয়া যাবে। এই ল্যাপটপে মিলবে ইন্টেল কোর আলট্রা ৭ প্রসেসর। ল্যাপটপে আর কী কী বিশেষ ফিচার রয়েছে জেনে নিন। এ

    ই প্রথম ল্যাপটপে নিউরাল প্রসেসিং ইউনিট প্রযুক্তি ব্যবহার করেছে এইচপি। এআই পরিচালনা করার জন্য রয়েছে বিশেষ নিউরাল প্রসেসিং ইউনিট যা ল্যাপটপের সিপিইউ এবং জিপিইউয়ের সঙ্গে কাজ করবে। এছাড়াও থাকছে এনভিডিয়া স্টুডি দ্বারা তৈরি টিআরএক্স ৪০৫০ গ্রাফিক্স।

    যার মাধ্যমে দ্রুত ভিডিও এডিশন এবং মাল্টি টাস্কিং করতে পারবেন। ১৬ ইঞ্চির ডিভাইস পাওয়া যাবে নাইটফল ব্ল্যাক রঙে এবং ১৪ ইঞ্চি পাওয়া যাবে নাইটফল ব্ল্যাক রঙ ও ব্লু রঙে। দুই ল্যাপটপই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট, এইচপি অথোরাইজড সেলস সেন্টারে পাওয়া যাচ্ছে। এইচপির এই ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ১১ হোম সিস্টেম। ১৪ ও ১৫ ইঞ্চি ডিসপ্লেতে ২.৮ কে রেজুলেশন পাওয়া যাবে।

    এই ডিসপ্লে ৪৮ হার্জ থেকে ১২০ হার্জ ডাইনামিক রিফ্রেশ রেট দেয়। এই ডিসপ্লেতে একাধিক টাচ ইনপুটের সুবিধাও পাওয়া যাবে। যেমন জুম করা যাবে, ডবল ট্যাপ, প্রেস ও হোল্ড করে স্কেচ তৈরি করতে পারবে। কোম্পানির দাবি, এটি বিশ্বের সবথেকে বড় হ্যাপটিক টাচপ্যাড উইন্ডোজ ল্যাপটপ।

    এতে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৭ প্রসেসর সঙ্গে এনভিডিয়া জিওফোর্স আরটিজেড ৪০৫০ গ্রাফিক্স। এই চিপসেট নিউরাল প্রসেসিং ইউনিটের সঙ্গে যুক্ত যা এআই ফিচার পরিচালনা করতে সাহায্য করবে।ল্যাপটপে রয়েছে ৯ ইঞ্চি মেগাপিক্সেল ওয়েব ক্যামেরা সঙ্গে লো লাইট ফিচার। পার্সোনাল কম্পিউটারে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এতে রয়েছে ইন-বিল্ট এআই চিপ।

    এছাড়াও ল্যাপটপে থাকছে অ্যাডাপটিভ স্ক্রিন অ্যাডজাস্টমেন্ট, অটোমেটিক পারফরম্যান্স অপটিমাইজেশন। উইন্ডো স্টুডি এফেক্টও রয়েছে উন্নত ক্যামেরা এবং মাইক্রোফোন অভিজ্ঞতার জন্য। ভিডিও এবং ভয়েস প্রযুক্তি বানিয়ে থাকে মাইক্রোসফট অধীন পলি নামক একটি সংস্থা।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/০৭ ফেব্রুয়ারি,২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ

    এপ্রিল ২৬, ২০২৬

    অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে অনড় সরকার

    ডিসেম্বর ৮, ২০২৫

    রোববার আংশিক সূর্যগ্রহণ

    সেপ্টেম্বর ১৯, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:৩২)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version