Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চট্টগ্রামে : অবৈধ চাঁদা আদায়ের অভিযোগে ৩০ জনকে আটক
    অপরাধ-আদালত

    চট্টগ্রামে : অবৈধ চাঁদা আদায়ের অভিযোগে ৩০ জনকে আটক

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 7, 2024No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো : সাম্প্রতিক সময়ে র‌্যাব-৭, চট্টগ্রামের নিকট উপর্যপুরী ও প্রত্যক্ষ অভিযোগে চট্টগ্রামের আওতাধীন ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদা আদায়ের তথ্য ফাঁস হয়েছে। বিশেষ করে চাঁদাবাজির শিকার হচ্ছে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিক্সা এবং বিভিন্ন ব্যক্তিও প্রতিষ্ঠানে।

    সেই তথ্যর সূত্রে গতকাল ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে র‌্যাবের বিশেষ অভিযানে চাঁদাবাজির প্রাক্কালে ৩০ জন চাঁদাবাজকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
    উল্লেখ্য, কাপ্তাই রাস্তার মাথায় যাত্রীবাহী সিএনজি থেকে চাঁদা আদায়কারী ১৩, পাহাড়তলীর যাত্রীবাহী মিনিবাস থেকে ৪ জন, আকবরশাহ এবং এ কে খান মোড় হতে ৩ জন এবং বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড়ে ট্যাম্পু থেকে চাঁদা আদায়কারী ৬ জনসহ ৩০ জন চাঁদাবাজকে নগদ ৪১,৫৬৩ টাকাসহ হাতেনাতে আটক করেছে র‌্যাব।

    জিজ্ঞাসাবাদে জানা যায়, কাপ্তাইয়ের রাস্তা এলাকায় তারা প্রতিদিন সিএনজি অটোরিক্সা হতে মাসিক ১,০০০ টাকা করে ৪ লক্ষ টাকা আদায় করে।
    উক্ত চাঁদার অর্থ শাহেদ রানা, আবুল হোসেন নামক ব্যক্তির নিকট জমা করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে ধৃত ১৩জন।

    পাহাড়তলী থানা এলাকায় টমটম-সিএনজি থেকে মাসে ৮০০ টাকা করে ৮০, ০০০ টাকা চাঁদা আদায় করে খলিলুর রহমান নামক ব্যক্তির নিকট জমিয়ে রাখার তথ্য দিয়েছেন আটকৃতদের কয়েকজন।
    আকবরশাহ এবং এ কে খান মোড় এলাকায় নারায়ন দে এর নেতৃত্বে চাঁদা আদায় প্রতিদিন ১০০/-টাকা করে চাঁদা আদায় করে সমু এবং নিপু নামক ব্যক্তির নিকট জমা করে।

    অক্সিজেন মোড় এলাকায় মোঃ সোহেল এর নেতৃত্বে মিনিবাস এবং ট্যাম্পু থেকে মাসিক ৮০০ টাকা করে ৮০,০০০ চাঁদা আদায় করে নূরুল হক পুতু নামক ব্যক্তির নিকট জমা করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
    উল্লেখ্য, চট্টগ্রামসহ সারাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে দেশের সকল শ্রেণীর নাগরিকগণ বাজার করতে গিয়ে দূর্ভোগের স্বীকার হচ্ছেন।

    কিছু কিছু স্থানে র‌্যাব ও ভোক্তা অধিকারের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সাময়িক সময়ের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক থাকলেও পরবর্তীতে আবার পূর্বের মত উচ্চ মূল্যে বিক্রয় হচ্ছে। সাধারণ মানুষের এই দুর্ভোগের বিষয়টি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন ভিত্তিক নিউজের মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

    উক্ত জনদূর্ভোগ দূর করার লক্ষ্যে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামসহ সারাদেশে র‌্যাবের বিভিন্ন ইউনিটের গোয়েন্দা দল তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পাইকারী বাজারসহ বিভিন্ন স্থানের চাঁদাবাজির তথ্য উদ্ঘাটনের জন্য কাজ শুরু করে।

    মাত্র দুই ঘন্টার অভিযান পরিচালনা করে সর্বমোট ৪১৫৬৩ টাকা উদ্ধারসহ ৩০ জন শীর্ষ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত ৩০ জন চাঁদাবাজের মধ্যে ১০ জনের নামে হত্যা, দস্যুতা,লুন্ঠ, চাঁদাবাজি, চুরি-ডাকাতিসহ অসংখ্য মামলার তথ্য পাওয়া যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে র‌্যাব পতেঙ্গা সদর দপ্তর সূত্রে জানা গেছে।

    অবৈধ চাঁদা আদায়ের অভিযোগে
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version