Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পর্যাপ্ত ঘুমের অভাব?
    Uncategorized

    পর্যাপ্ত ঘুমের অভাব?

    স্বাস্থ্য ডেস্কBy স্বাস্থ্য ডেস্কFebruary 8, 2024No Comments2 Mins Read

    স্বাস্থ্য: ঘুমকে আপনি যত কমই গুরুত্ব দেন না কেন, আমাদের শরীর সুস্থ রাখার ক্ষেত্রে এর ভূমিকা অনেক। আপনি কি জানেন, পর্যাপ্ত ঘুমের অভাবে কী হতে পারে?

    রাতে ঘুম ভালো না হলে তা শুধু পরদিন আপনার মেজাজ খিটখিটেই করবে না, সেইসঙ্গে আপনার শরীরের ওপরেও ফেলবে মারাত্মক প্রভাব। সেজন্য বিশেষজ্ঞরা প্রতিদিন পর্যাপ্ত ঘুমের দিকে মনোযোগ দিতে বলেন।

    চলুন জেনে নেওয়া যাক পর্যাপ্ত ঘুমের অভাবে কী হয়-

    ১. অস্বস্তি ও মনোযোগের অভাব: আপনার যদি রাতে ঠিকভাবে ঘুম না হয় তাহলে সারাদিন শরীরে অস্বস্তিবোধ হতে থাকবে। সুস্থ ও সতেজ থাকার জন্য তাই প্রতিদিন সঠিক পরিমাণ ঘুম প্রয়োজন। ঘুমের স্বল্পতা নানাভাবে ক্ষতি করবে আপনার। কাজের প্রতি মনোযোগ কমিয়ে দেবে। ফলে আপনি কোনো কাজই ঠিকভাবে মন দিয়ে করতে পারবেন না। তাই রাতে যেন পর্যাপ্ত ঘুম হয় সেদিকে খেয়াল রাখুন।

    ২. মানসিক চাপ: সঠিক ঘুমের অভাব হতে পারে আপনার মানসিক চাপের কারণ। নিয়মিত যদি ঘুমের অভাব হতে থাকে তাহলে এ ধরনের সমস্যা আপনি নিজেই টের পাবেন। আর আগে থেকেই যদি এ ধরনের চাপে ভুগে থাকেন, সেক্ষেত্রে সমস্যা আরও বেড়ে যেতে পারে। তাই মানসিকভাবে সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুমের দিকে মনোযোগ দিতে হবে।

    ৩. মাইগ্রেন বাড়তে পারে: যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা জানেন এটি কতটা যন্ত্রণাদায়ক। আপনার পর্যাপ্ত ঘুমের অভাব হলে তা ডেকে আনতে পারে মাইগ্রেনকে। সেইসঙ্গে বাড়তে পারে সাইনাসের সমস্যাও। তাই এ ধরনের ব্যথা এড়াতে আপনাকে অবশ্যই প্রতিদিন পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে।

    ৪. ত্বকের ক্ষতি করে:  ঘুমের অভাব হলে তা আপনার ত্বকের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কারও যদি দীর্ঘদিন ধরে ঘুমে অনিয়ম হয় তাহলে তার প্রভাব পড়ে তার ত্বকে। এর ফলে ত্বকের উপরে কালচে আস্তরণ পড়ে যায় এবং ডার্ক সার্কালের সমস্যা বাড়ে। সেইসঙ্গে বাড়তে পারে ব্রণের মতো সমস্যাও। এগুলো থেকে বাঁচতে স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস করতে হবে।

    ৫. পেটের সমস্যা: বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে, আমাদের হজমক্ষমতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে অনিদ্রার অভ্যাস। পর্যাপ্ত ঘুমের অভাবে হজম বিঘ্নিত হয়। সেখান থেকে দেখা দেয় পেটের সমস্যা। যেসব খাবার খাওয়া হয় তা ভালোভাবে হজম করার জন্য প্রয়োজন হয় পর্যাপ্ত ঘুমের। তাই এদিকে খেয়াল রাখা জরুরি।

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/০৮ ফেব্রুয়ারি,২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও উজ্জ্বল ত্বকের সহজ কিছু উপায়

    July 29, 2026

    ৬ জনকে “এম-রাইজ হিরো” সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ

    May 19, 2026

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version