Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বেরোবিতে শুরু হচ্ছে ‘গুনগুন-রণন’ বইমেলা
    বাংলাদেশ

    বেরোবিতে শুরু হচ্ছে ‘গুনগুন-রণন’ বইমেলা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 8, 2024No Comments2 Mins Read

    আকবর আলী রাতুল (বেরোবি): রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘গুনগুন’ ও সাংস্কৃতিক সংঠন ‘রণন’ এর যৌথ আয়োজনে ছয় দিনব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে গুনগুন-রণন ৭ম বই মেলা ২০২৪।

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ১২ থেকে ১৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।

    আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ বইমেলার উদ্বোধন করা হবে।

    এই সময় উপস্থিত থাকবেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    এবারের বই মেলায় ৪২ টি স্টল থাকছে যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, দেশের বিভিন্ন সামাজিক সংগঠন, দেশে খ্যাতিমান প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনী এই বইমেলায় অংশ গ্রহণ করবে।

    বই মেলাটি আগামী রবিবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি) প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত চলবে বলে জানান গুনগুনের সভাপতি উমর ফারুক ।

    তারা আরও জানান, বইমেলার পাশাপাশি প্রতিদিন বিকেলে ৩টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত চলবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা যেমন, পুস্তক পর্যালোচনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা।

    গুনগুনের সভাপতি উমর ফারুক বলেন, প্রতিবারের ন্যায় এই বছর বই আয়োজন করার সুযোগ পেয়েছি। এই বছর প্রচুর সারা পেয়েছি।

    ঢাকা থেকে অনেক প্রকশনা আসবে। এর মাধ্যমে লেখক এবং পাঠকের মধ্যে মিলন মেলায় পরিণত হবে বেরোবি ক্যাম্পাস।

    বই ও লেখক এর সঙ্গে রংপুর এলাকার মানুষের নতুন একটা সময় কাটবে বলে আশা করি। বই মেলাটি উৎসবমুখর ও প্রাণবন্ত করতে সবার সহযোগিতা কামনা করি।

    বেরোবি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version