Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মিয়ানমারের ২৩ রোহিঙ্গা নাগরিককে আদালতে প্রেরণ, ১০ দিনের রিমান্ড আবেদন
    Lead

    মিয়ানমারের ২৩ রোহিঙ্গা নাগরিককে আদালতে প্রেরণ, ১০ দিনের রিমান্ড আবেদন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 10, 2024No Comments2 Mins Read

    কক্সবাজার প্রতিনিধি :  অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই কক্সবাজারের উখিয়া সীমান্তে অনুপ্রবেশ করা ২৩ মিয়ানমারের রোহিঙ্গাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছেন পুলিশ। পরে
    আটক অস্ত্রধারী ২৩ মিয়ানমার রোহিঙ্গাকে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন বিজিবি।

    শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উখিয়া থানা হতে কক্সবাজার আদালতে আনা হয় আটককৃতদের। জেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা সাত্তারের আদালতে তাদের প্রেরন করলে আদলত আসামীদেরকে কারাগারে প্রেরনের আদেশ দেয়।

    শনিবার (১০ ফেব্রুয়ারি) তাদের আদালতে সোপর্দের পর এই রিমান্ড চাওয়া হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামিম হোসেন।

    ওসি জানিয়েছেন, তাদের কাছে আরও অধিকতর কোনো তথ্য রয়েছে কিনা, উত্তেজনার মধ্যেই কেন তারা অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে- সে বিষয়গুলো জানতে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

    গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কক্সবাজারের উখিয়ার রহমতের বিলের সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করার সময় স্থানীয় ও বিজিবি সদস্যরা ২৩ জন মিয়ানমার রোহিঙ্গাকে আটক করে।

    ওই সময় তাদের কাছ থেকে ১২টি অস্ত্র ছাড়াও বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে বিজিবি মামলা করে তাদের উখিয়া থানায় হস্তান্তর করে। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    এদিকে, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা সদস্য ছাড়াও সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), পুলিশ ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থার সদস্যদের ফিরিয়ে নিতে প্রতিবেশী দেশটির একটি জাহাজ আজ বাংলাদেশে আসার কথা রয়েছে। জাহাজটি কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতের কাছে আসবে।

    গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নোট ভারবালে বাংলাদেশি দূতকে এ কথা জানানো হয়েছে।

    ২৩ রোহিঙ্গা আদালতে
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version