Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিপিএলে আবার রেকর্ড সাকিব আল হাসানের
    Lead

    বিপিএলে আবার রেকর্ড সাকিব আল হাসানের

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 11, 2024Updated:February 11, 2024No Comments2 Mins Read

    স্পোর্টস ডেস্ক: আরেকটি রেকর্ড যোগ হল সাকিব আল হাসানের খাতায়।বাংলাদেশ কিংবা আন্তর্জাতিক, ক্রিকেটে রেকর্ড মানেই যেন সাকিব আল হাসানের।

    দেশের ক্রিকেটে বেশিরভাগ কীর্তিই নিজের করে নিয়েছেন এই তারকা। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সবখানেই রেকর্ডবুকে থেকে যায় সাকিবের নাম। সবশেষ গতকাল বিপিএলের ম্যাচ চলাকালে আরও দুই রেকর্ডে নাম লেখালেন সাকিব। যার একটি দেশে, অন্যটি দেশের বাইরের।

    গতকাল টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৭ হাজার রানের মাইলফলক করলেন সাকিব। এই ল্যান্ডমার্ক স্পর্শ করতে ৮ রানের প্রয়োজন ছিল তার।

    বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এজন্য সাকিবকে খেলতে হলো ৬ বল। সৈকত আলীর বলে দুই রান নিলেন নিজের ৬ষ্ঠ বলে।

    তাতেই তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন তারকা এই অলরাউন্ডার।

    তবে এই কীর্তিতে সাকিবের চেয়ে বেশ অনেকটা এগিয়ে ছিলেন তামিম। ২০ ওভারের ক্রিকেটে ৭ হাজার করতে সাকিবকে খেলতে হয়েছে ৪২২ ইনিংস। ওপেনার তামিম সেটি করেছিলেন মাত্র ২৪২ ইনিংসে ব্যাটিং করে।

    বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে সাকিবের চেয়ে বেশি রান আছে কেবল তামিম। বিপিএলের গত মৌসুমে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করা বাঁহাতি এই ওপেনার বর্তমানে সবার উপরে আছেন ৭ হাজার ৩৮৬ রান নিয়ে।

    সাকিব-তামিমের পর আছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ২৬৪ ইনিংসে মিডল অর্ডার এই ব্যাটার করেছেন ৫ হাজার ৬১৯ রান। ফিনিশার হিসেবে খ্যাতি পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে এসেছে ৫ হাজার ৫৭৬ রান।

    সেই মিরপুরেই রানের দেখা পেলেন সাকিব
    রাসেল সভাপতি, আছেন সাকিব।  টি-টোয়েন্টিতে এদিন আরও এক কীর্তিতে নাম লিখিয়েছেন সাকিব।

    বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ৭ হাজার রান করার পাশাপাশি বোলিংয়ে ৪০০ উইকেট নিয়েছেন সাকিব।

    এর আগে এমন কীর্তি গড়েছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। এই ক্যারিবিয়ান ৭ হাজার ৯৯২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪২৪ উইকেট। যেখানে বাংলাদেশের সাকিবের উইকেট ৪৭৪।

    জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, এলপিএল, পিএসএল এবং কানাডার লিগে খেলার মতোও অভিজ্ঞতা আছে তার।

    সবমিলিয়ে এখন পর্যন্ত ৪২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বর্তমানে তার রান ৭ হাজার ১৯। ২৯ হাফ সেঞ্চুরি আছে নামের পাশে।

    আর উইকেটের দিক থেকে সাকিব আছেন ৫০০ এর কাছাকাছি। ৭ হাজার রান এবং ৫ হাজার উইকেটের ল্যান্ডমার্কে যেতে পারলে সাকিব হবেন এই কীর্তি গড়া একমাত্র ক্রিকেটার।

    সাকিব আল হাসান
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version