Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিলেটে চাল নিয়ে চালবাজি : বিপাকে ক্রেতারা
    অপরাধ-আদালত

    সিলেটে চাল নিয়ে চালবাজি : বিপাকে ক্রেতারা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 12, 2024No Comments2 Mins Read

    সিলেট অফিস: সিলেটে বেশ কিছুদিন যাবত চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। বাজারে দাম কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। বাজারে বর্তমানে মোটা চাল বস্তাপ্রতি ২২০০ টাকা ও মিনিকেট আতপ বস্তাপ্রতি ২৭৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর চালের এই বাড়তি দর পাইকারি ও খুচরা বিক্রেতারা সমন্বয় করছেন। ফলে চাল কিনতে বেশি টাকা খরচ হওয়ায় ক্রেতারা পড়ছেন বেকায়দায়।

    সংশ্লিষ্টরা মৌসুমের শুরুতে মিল মালিকেরা চালের দাম বাড়িয়েছেন বললেও মিল মালিক ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, বাজারে ধানের সরবরাহ কমায় বেড়েছে চালের দাম। ব্যবসায়ীরা জানান, দেশীয় চালের উপর নির্ভর করলে দর বাড়তে পারে। কারণ, চাষের সামগ্রী যেমন-সার, কীটনাশক ও শ্রমিক মজুরি বেশি, ফলে চাষে খরচ হওয়ার ধানের দরও তুলনামূলক বেশি হচ্ছে। শিগগির চাল আমদানি শুরু হলে চালের দর সহনীয় পর্যায়ে চলে আসবে।

    নগরীর কালীঘাটে চাল কিনতে আসা ক্ষুদ্র ব্যবসায়ী রাজু জানান, এমনিতেই ব্যবসা-বাণিজ্য খারাপ যাচ্ছে, তার উপর চালের বাড়তি দর, সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, শুধু যে চাল তা কিন্তু নয়, নিত্যপ্রয়োজনীয় সব কিছুতেই দর বেশি, দেখার যেনো কেউ নেই।

    কালিঘাটের চাল ব্যবসায়ী বাবুল দেব জানান, মোটা সিদ্ধ ৫০ কেজি বস্তা ২২০০ টাকা, জিরা সিদ্ধ ৫০ কেজি বস্তা ৩৩৫০ টাকা, মিনিকেট সিদ্ধ ৫০ কেজি বস্তা ২৬০০ টাকা, নাজিরশাইল ২৫ কেজি বস্তা ১৬০০ টাকা, নতুন রনজিত ৫০ কেজি বস্তা ২২০০ টাকা, ২৮ মালা বৈশাখী ৫০ কেজি বস্তা ২৯৫০ টাকা, ২৯ মালা ৫০ কেজি বস্তা ২৬৫০ থেকে ২৭০০ টাকা, মিনিকেট আতপ ৫০ কেজি বস্তা ২৭৯০ টাকা, নরমাল কাটারি ৫০ কেজি বস্তা ২৫৫০ টাকা, কাটারিভোগ ২৫ কেজি বস্তা ১৫৫০ থেকে ১৬০০ টাকা, লোকাল চিনিগুঁড়া ২৫ কেজি বস্তা ১৬০০ টাকা ও ১ নম্বর চিনিগুঁড়া ৫০ কেজি বস্তা ৬৫০০ থেকে ৬৬০০ টাকায় বিক্রি করছেন।

    এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ বলেন, চাল সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অতিরিক্ত দামে চাল সহ নিত্যপণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    বিপাকে ক্রেতারা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version