Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু
    বাংলাদেশ

    মসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressফেব্রুয়ারি ১৩, ২০২৪No Comments2 Mins Read

    রায়হান আহমেদ, ময়মনসিংহ : উৎসবমূখর পরিবেশে আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো: ইকরামুল হক টিটু তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে এ মনোনয়নপত্র গ্রহণ করেন ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

    এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক শামীম, সহ সভাপতি শওকত জাহান মুকুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

    মনোনয়নপত্র দাখিলের পর মো: ইকরামুল হক টিটু সাংবাদিকদের বলেন, আমি সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে নানা বৈশ্বিক সংকট মোকাবিলা করে আমার সর্বোচ্চ দিয়ে সম্মানিত নগরবাসীর উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। পুনরায় নগরবাসীর মূল্যবান ভোটে মেয়র নির্বাচিত হলে একটি স্মার্ট সিটি করপোরেশন গড়তে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

    প্রসঙ্গত, গত ২০১৮ সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণা হয়। এরপর ২০১৯ সালের ৫ মে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন মো: ইকরামুল হক টিটু। মেয়র হওয়ার পর বৈশ্বিক সংকট করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবিলা করে নগরীর ৩৩ টি ওয়ার্ডে দৃশ্যমান নানা উন্নয়ন করে নগরবাসীর আস্থা অর্জন করতে সমর্থ হন তিনি।

    উল্লেখ, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম পদ্ধতিতে আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এ সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৬ হাজার ৪৯৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮৩২ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৬৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৯ জন। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮ এবং ভোট কক্ষের সংখ্যা ৯৯০ টি। সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ১১ টি এবং সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৩৩ টি।

    ময়মনসিংহ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:০৫)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version