Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কৈশোরেই জনি লিভার আত্মহত্যা করতে চেয়েছিলেন
    আনন্দলোক

    কৈশোরেই জনি লিভার আত্মহত্যা করতে চেয়েছিলেন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 17, 2024No Comments2 Mins Read

    বিনোদন ডেস্ক:
    প্রতিটি মানুষের জীবনেই নানা সমস্যা ও সম্ভাবনায় মোড়া থাকে। নানা প্রতিঘাত সহ্য করে একজন মানুষের তৃণমূল পর্যায় থেকে উন্নতির স্বর্ণ শিখরে আরোহন করতে হয়।
    অনেক সময় ব্যক্তিগত যন্ত্রণা ঢাকা পড়ে যায় ঠাট্টা-মশকরার আড়ালে। বলিউডের আইকনিক কমেডিয়ান জনি লিভারের ক্ষেত্রেও তাই হয়েছে। তিন শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। তার নিজের জীবনেও একটা অধ্যায় অন্ধকারে ঢাকা। জীবনের প্রতি এতটা বিরক্তি এসে গিয়েছিল যে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছেন তিনি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এমনই এক অধ্যায়ের কথা জানিয়েছেন ভারতের জনপ্রিয় এই কৌতুকাভিনেতা। মাত্র ১৩ বছর বয়সে নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন জনি। মানসিক অবসাদ গ্রাস করে ফেলেছিল তাকে। জীবনের প্রতি ভীত হয়ে পড়েছিলেন।

    জনি বলেন, আমার মনে হয়েছিল বেঁচে থাকলে যন্ত্রণা আরও বাড়বে। তাই ঠিক করেছিলাম নিজেকে শেষ করে দিলে হয়তো সব শেষ হবে। রেললাইনে শুয়েছিলাম ট্রেনের অপেক্ষায়। কিন্তু পাড়ার লোকজন আমাকে বাঁচিয়ে নেই।

    পর্দায় যিনি সারাক্ষণ হাসাচ্ছেন, তিনি কেন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলেন?

    জনি জানান, বাবার জন্য কোনো কারণে অবসাদ চলে গিয়েছিলেন। তবে কারণটি অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

    জনি জানিয়েছেন, ছোট থেকে তার জীবন একেবারে অন্য দিকে মোড় নিয়েছিল। এমন একটি জায়গায় তিনি থাকতেন সেটা হল অপরাধীদের আখড়া। চোখের সামনে অনেক খুন হতে দেখেছেন তিনি। অভিনেতা না হয়ে অপরাধী হয়েও যেতে পারতেন তিনি। সেই সম্ভাবনাও নাকি ছিল।

    জনি লিভার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version