Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মায়ের মরদেহ দেখতে ইতালি থেকে ফিরে নরসিংদিতে ট্রাকের ধাক্কায় নিহত ছেলে
    Ticker

    মায়ের মরদেহ দেখতে ইতালি থেকে ফিরে নরসিংদিতে ট্রাকের ধাক্কায় নিহত ছেলে

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 22, 2024Updated:February 22, 2024No Comments2 Mins Read

    নরসিংদী প্রতিনিধি: শেষবারের মতো মায়ের মরদেহ দেখার জন্য আজ বৃহস্পতিবার শাহ আলম দেশে ফেরেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আনার জন্য মাইক্রোবাস নিয়ে তিন স্বজন গিয়েছিলেন। ফেরার পথে নরসিংদীর শিবপুরে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাঁদের মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহ আলম ও তাঁর এক স্বজন নিহত হন।

    আজ দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া সদরের উত্তর নাটাই এলাকার শাহজাহান মিয়ার ছেলে। নিহত অপর ব্যক্তির নাম মো. সেলিম (৪৫)। তিনি একই উপজেলার তালশহর অষ্টগ্রাম এলাকার সামসু মিয়ার ছেলে।

    হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে অবস্থান করা চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পথেই মো. সেলিমের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমও মারা যান। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

    মাইক্রোবাসের চালকসহ চারজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই মো. সেলিমের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ইতালিপ্রবাসী শাহ আলমও মারা যান। ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, ‘শিবপুরে সড়ক দুর্ঘটনার শিকার একজনকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়। এ ছাড়া আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁদের লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

    মাইক্রোবাসে থাকা সাব্বির মিয়া নামের একজন বলেন, ‘মায়ের মরদেহ শেষবারের জন্য দেখার জন্যই ইতালি থেকে শাহ আলম আজ দেশে ফেরেন। তাঁকে বিমানবন্দর থেকে আনার জন্য মাইক্রোবাস নিয়ে আমরা গিয়েছিলাম। ফেরার পথে ঘাসিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটল। মায়ের লাশ শাহ আলম দাফন করতে পারলেন না। এখন মায়ের সঙ্গে তাঁকেও দাফন করতে হবে আমাদের।’

    এ বিষয়ে ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, প্রবাসীকে নিয়ে ওই মাইক্রোবাস ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিল। দুর্ঘটনায় নিহত দুজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তাঁদের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    মরদেহ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version