Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ছাত্রনেতাদের বহিষ্কার ও মামলায় ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের’ নিন্দা
    বাংলাদেশ

    ছাত্রনেতাদের বহিষ্কার ও মামলায় ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের’ নিন্দা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 23, 2024No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধুর গ্রাফিতি মুছে ধর্ষণ ও স্বৈরাচার বিরোধী গ্রাফিতি অঙ্কনের ঘটনায় ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সভাপতি অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলিকে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।

    শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি শরণ এহসান এবং সাধারণ সম্পাদক সুমাইয়া জাহান এক যৌথ বিবৃতিতে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন।

    বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট মনে করে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গ্রাফিতি অঙ্কনকে কেন্দ্র করে ছাত্রনেতার বিরুদ্ধে এধরনের সিদ্ধান্ত গ্রহণ অযৌক্তিক এবং উদ্বেগজনক। তাছাড়া বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পুঁজি করে একদল স্বার্থান্বেষী মহল স্বীয়কার্য হাসিল করার জন্য এবং অন্যায়ের প্রতিবাদ রুখে দেওয়ার জন্য এহেন পরিস্থিতি সৃষ্টি করেছে বলেই দৃশ্যমান হয়। স্বীয়স্বার্থ হাসিল করতে বঙ্গবন্ধুকে ঢাল হিসেবে ব্যবহার করার অপচর্চা একটি ন্যাকারজনক ঘটনা, যা সততই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনা বিরোধী কাজ হিসেবে চিহ্নিত হয়।

    এতে বলা হয়, এভাবে স্বার্থান্বেষী মহলের চক্রান্তে মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যহত করে দুজন ছাত্রনেতাকে বহিস্কার ও মামলা করা কখনোই একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের আচরণ হতে পারে না। তাছাড়া জাতির পিতার নাম অপব্যবহার করে যারা স্বীয় স্বার্থ হাসিল করতে চায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন তাদেরকেই প্রলুব্ধ করলো এই হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে।

    বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতি অঙ্কনের নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি প্রেক্ষিতে দুজন শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ দিতে পারে, তা স্পষ্ট নয়। পাশাপাশি, সংবিধানের উল্লেখ্য ধারাটিও মামলা দায়ের করার কারণ হিসেবে গ্রাহ্য করার মতো নয়। বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জায়গায় এধরনের সিদ্ধান্ত গ্রহণ সংকট আরও বৃদ্ধি করবে বলে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট আশংকা প্রকাশ করছে। তাই, অনতিবিলম্বে দুই ছাত্রনেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বহিষ্কারাদেশ বাতিলের দাবী জানাচ্ছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।

    প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ধর্ষণ ও স্বৈরাচার বিরোধী গ্রাফিতি আঁকার ঘটনায় ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর বিরুদ্ধে গতকাল রাষ্ট্রীয় আইনে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version