Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন; আলোচনায় জুয়েল আহমদ
    বাংলাদেশ

    দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন; আলোচনায় জুয়েল আহমদ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 26, 2024No Comments2 Mins Read

    সিলেট অফিস : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপজেলা জুড়ে সর্বত্র চলছে আলোচনা।তবে বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা যায় দক্ষিণ সুরমা উপজেলায় আলোচনার শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমদ।

    নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মার্চ থেকে কয়েক ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এই ঘোষণার সাথে সাথে সিলেটের অন্যান্য এলাকার প্রার্থীদের ন্যায় দক্ষিণ সুরমার প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার-প্রচারণা নিয়ে।তবে গোটা উপজেলা জুড়ে প্রচার প্রচারনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন জুয়েল আহমদ।

    আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
    হিসেবে জুয়েল আহমদ গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি। এছাড়া ও তিনি রাজনীতির পাশাপাশি একজন সমাজসেবক হিসেবেও মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত।

    বিগত করোনাকালীন সময় থেকে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দূর্যোগে ও জুয়েল আহমদ ছিলেন উপজেলাবাসীর সাথে। তিনি তার নিজ অবস্থান থেকে সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে রয়েছেন। একজন নিখাদ সমাজসেবী হিসেবে জুয়েল আহমদ এলাকাবাসীর প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছেন।

    ইতোমধ্যে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট বিতরন এর মাধ্যমে প্রচার প্রচারণা শুরু করেছেন জুয়েল আহমদ। গত শুক্রবার থেকে ধারাবাহিক প্রচারণা ও জনসংযোগে
    ইতিমধ্যে তার সাথে যুক্ত হয়ে প্রচারণায় নেমেছে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

    সাধারণ ভোটাররা জানান, প্রচার-প্রচারণায় এখন পর্যন্ত এগিয়ে আছেন আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নতুন মুখ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমদ।

    আলাপকালে জুয়েল আহমদ জানান, আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। আমি দলমত নির্বিশেষে দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন সহ আশীর্বাদ প্রত্যাশা করছি।

    তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি। যদি নির্বাচনে আমাকে আমাকে জয়ী করেন তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে দক্ষিণ সুরমা উপজেলাকে একটি ‘স্মার্ট উপজেলা’ হিসেবে যা যা করার দরকার, তা করার চেষ্টা করবো, ইনশা’আল্লাহ।

    আলোচনায় জুয়েল আহমদ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version