Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পর্দা উঠলো ইবির আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টের
    বাংলাদেশ

    পর্দা উঠলো ইবির আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টের

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 27, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি : পর্দা উঠলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪ এর। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

    খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড মোঃ মাহবুবুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক ড. মো: আরিফুল ইসলাম, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন সহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

    এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান বলেন, আজকের এই টুর্নামেন্টে কেও জিতবে, কেও হারবে এইটাই স্বাভাবিক। তবে সবার মধ্যে যেনো আন্তরিকতা থাকে। কোন ধরনের মারামারি বা অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এধরণের পরিস্থিতি তৈরি হলে সেখানেই খেলা বন্ধ করে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা চালু থাকলে মন ও মননের পরিবর্তন হয়, মানসিকতার পরিবর্তন হয়, লেখা পড়ার জন্য সুন্দর মানসিকতা থাকে।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শেখ আবদুস সালাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় খেলাধূলায় এখন পর্যন্ত অনেক পরিচিত পেয়েছে। এই আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আমাদের ৩৬ টা ডিপার্টমেন্ট অংশগ্রহণ করছে। শতভাগ অংশগ্রহণেই এই আয়োজনের সার্থকতা। আমাদের ছেলেমেয়েরা একশো জনই খেলবে, একশো জনেই পড়বে, গাইবে, নাচবে, এইটাই বিশ্ববিদ্যালয়। এই প্রতিযোগিতার মাধ্যমেই আমরা আনন্দ খুঁজে পাবো। এখানে কোনো মলিনতার যায়গা নেই, সংঘাতের জায়গা নেই।

    উপাচার্য আরো বলেন, খেলাধুলা শুধু শারিরীক ও মানসিকভাবেই এগিয়ে রাখে তা না, আগামীতে আমাদের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এটি আমাদের শারীরিক, মানসিক, আত্নিক এবং শুদ্ধ চিন্তাধারার যায়গাকে আগলে রেখে সামনে এগিয়ে নিয়ে যাবে।

    উল্লেখ্য, আজকের উদ্বোধনী খেলায় বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মুখোমুখি হবে সমাজকল্যাণ বিভাগ ক্রিকেট দল।

    পর্দা উঠলো ইবির আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টের
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version