Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘বিপিএম (সেবা)’ য় ভূষিত হলেন অতি: পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম
    বাংলাদেশ

    ‘বিপিএম (সেবা)’ য় ভূষিত হলেন অতি: পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 28, 2024Updated:February 28, 2024No Comments2 Mins Read

    ধামরাই( ঢাকা) প্রতিনিধি: অসীম সাহসিকতা, কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) – সেবায়’ ভূষিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলামকে।

    গতকাল মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারী) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ পদকে ভূষিত করা হয়। পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ হাতে শহীদুল ইসলামকে ‘বাংলাদেশ পুলিশ পদক ( বিপিএম)-সেবায়’ পদক পড়িয়ে দেন ।

    শহীদুল ইসলাম ৩০ তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়ে ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সততার সাথে কাজ করায় ২০২২ সালে আইজিপি ব্যাস পান এবং এবার ২০২৪ সালে কর্মদক্ষতার জন্য বাংলাদেশ পুলিশ পদক ( বিপিএম)- সেবায় ভূষিত করা হয় । তিনি বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অতিরিক্ত পুলিশ সুপারের দ্বায়িত্ব পালন করছেন।

    শহীদুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আওলাদ হোসেনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন।

    জানা যায়, শহীদুল ইসলাম সব সময় নিজ এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারে সেলাই মেশিন, খাদ্য সামগ্রী, গবাদি পশু হিসেবে গরু দিয়েও সহযোগিতা করেছেন। রাস্তার পাশে শতাধিক নলকূপ স্থাপন করে দিয়েছেন। এছাড়াও বন্যা, করোনার সময় অসহায়দের পাশে ছিলেন। দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনায় অর্থ দিয়ে সহায়তা করে থাকেন।

    শহীদুল ইসলামের পিতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আওলাদ হোসেন বলেন, শহীদুল ইসলাম দেশ ও দেশের উন্নয়নে কাজ করবে, অসহায়দের পাশে সব সময় থাকবে এটাই আমার প্রত্যাশা।

    পুলিশের সর্বোচ্চ স্বীকৃতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( এএসপি) মোঃ শহীদুল ইসলাম বলেন, আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করার সব সময় চেষ্টা করবো। আমার উর্দ্ধতন কর্মকর্তা, সহযোগীদের সঙ্গে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এমিগ্রেশনকে আন্তর্জাতিক মানের এবং নির্বিঘ্নে দ্রুততার সঙ্গে ইমিগ্রেশন সম্পন্ন করে বিদেশ যেতে বা আসতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাব

    বিপিএম
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version