Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দক্ষিণ সুরমায় পিঠা উৎসব সম্পন্ন
    বাংলাদেশ

    দক্ষিণ সুরমায় পিঠা উৎসব সম্পন্ন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 1, 2024Updated:March 1, 2024No Comments2 Mins Read

    সিলেট অফিস: টেবিলে প্লেটে থরে থরে সাজানো নানা রঙের পিঠা। সন্দেশ, পুলি, নকশি পিঠা, ফুল পিঠা, মাল পোয়া, সহ নাম না জানা হরেক রকম পিঠা এবং ক্ষীর, সাথে নানারকম ফল ।

    এ যেন রসের মেলা। নানা স্বাদের বাহারী এসব পিঠা আর ফল দেখলেই মুখে জল চলে আসবে যে কারো।

    বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী )রাতে এমনই আয়োজন ছিল দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের উত্তর ফরিদপুর বাগান বাড়ী পিঠা উৎসবে। প্রতিবারের ন্যায় এবারও চতুর্থ বারেট মতো এই পিঠা উৎসবের আয়োজন করে দক্ষিণ সুরমা ফাউন্ডেশন।

    যেখানে নানান স্বাদের পিঠা ফল আর ক্ষীর খাবারের আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

    দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিক আহমদ শফির পরিচালনায় পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, আব্দুল মতিন,আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: জুয়েল আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন,
    বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী বদরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সিরাজ আহমদ, প্রফেসর সৈয়দ করম আলী, সমাজসেবী আব্দুল আমিন, চুনু মিয়া, এ এসআই দেলওয়ার হোসেন, তৌফিক আহমদ, যুব সংগঠক কিবরিয়া আহমদ অপু, জয়ন্ত রুপম গোস্বামী, আমির আলী ,পারভেজ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ, সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল, দিলওয়ার হোসেন মামুন,কলামিস্ট জহির উদ্দিন জালাল, যুব নেতা ছায়েদ আহমদ, শিমুল আহমদ।

    শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওবাইদুল্লাহ । শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সোলাইমান হোসেন। আলোচনা সভায় বক্তারাবলেন,আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা রকম পিঠা। যান্ত্রিক জীবনে নতুন প্রজন্ম জানে না এসব পিঠার নাম।

    গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় লোকজ খাবার ধরে রাখা ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ রকম পিঠা উৎসবের বিকল্প নেই। শীতের সময়ে গ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার এই পিঠা।

    বিদেশি খাবারের দিকে ঝুঁকছে নতুন প্রজন্ম। তাই গ্রামবাংলার সুস্বাদু খাবার পিঠাকে ধরে রাখতে এমন আয়োজনে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

    পিঠা উৎসব
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version