Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অবরুদ্ধ গাজায় বিমান থেকে খাদ্য ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
    Lead

    অবরুদ্ধ গাজায় বিমান থেকে খাদ্য ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 2, 2024No Comments1 Min Read

    আন্তর্জাতিক ডেস্ক :  প্রথমবারের মতো গাজায় মার্কিন সামরিক বিমান থেকে খাদ্য ও সরবরাহ ফেলার পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১ মার্চ) সাংবাদিকদের এই কথা জানান তিনি।

    গাজায় সাহায্যের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর হামলার একদিন পরই এই ঘোষণা এলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

    বাইডেন বলেছিলেন, আগামী দিনে মার্কিন বিমান থেকে সাহায্য ফেলা হবে। তবে ঠিক কবে তা হবে সেটি সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

    তবে আশা করা হচ্ছে এয়ারড্রপগুলো চলতি সপ্তাহান্তে শুরু হতে পারে।

    এদিকে, জর্ডান এবং ফ্রান্সসহ অন্যান্য দেশগুলো ইতোমধ্যেই গাজায় বিমান থেকে সাহায্য ফেলেছে।

    সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমাদের আরও কাজ করতে হবে এবং যুক্তরাষ্ট্র আরও কাজ করবে। এসময় তিনি আরও বলেন, ‘গাজায় সহায়তার প্রবাহ যথেষ্ট নয়।’

    হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জোর দিয়ে বলেছিলেন, সহায়তা ফেলা ‘একটি টেকসই প্রচেষ্টা’ হয়ে উঠবে।

    তিনি আরও বলেন, প্রথম এয়ারড্রপে খুব সম্ভবত সামরিক এমআরই বা ‘প্রস্তুতকৃত খাবার’ দেওয়া হবে।

    সাংবাদিকদের কিরবি আরও বলছিলেন, ‘এটি একমাত্র এবং শেষ পদক্ষেপ হবে না। গাজায় প্রচুর পরিমাণে সহায়তা পাঠানোর জন্যে একটি সামুদ্রিক করিডোরের সম্ভাবনাও দেখছে যুক্তরাষ্ট্র।

    অবরুদ্ধ গাঁজা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version