Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গাজার গণহত্যা বন্ধে নতুন ম্যান্ডেট নিয়ে এসেছি – ব্রিটিশ এমপি
    Lead

    গাজার গণহত্যা বন্ধে নতুন ম্যান্ডেট নিয়ে এসেছি – ব্রিটিশ এমপি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 2, 2024Updated:March 2, 2024No Comments2 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক :  ব্রিটিশ পার্লামেন্টের একটি উপনির্বাচনে ভূমিধস বিজয়ের পর জর্জ গ্যালাওয়ে বলেছেন, তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা বন্ধ করার জন্য নতুন ম্যান্ডেট নিয়ে এসেছেন।

    গ্যালাওয়ে বৃহস্পতিবার রোচডেল উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন।

    শুক্রবার ইরানের প্রেস টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে গ্যালাওয়ে বলেন, “বুধবার আমি প্রথম যে কাজটি করতে যাচ্ছি সেটি মূলত প্রধানমন্ত্রীর প্রশ্ন। আমি প্রধানমন্ত্রীকে বলতে যাচ্ছি যে, এই হাউজের আমিই একমাত্র সদস্য, আমি গাজায় হত্যা বন্ধ করার জন্য নতুন ম্যান্ডেট নিয়ে এসেছি, আপনি গাজায় গণহত্যা বন্ধের পদক্ষেপ নিন।”

    ব্রিটিশ এই এমপি বলেন, “একটি যুদ্ধবিরতি প্রয়োজন, কিন্তু সেটাই যথেষ্ট নয়। গাজায় একটি সাময়িক বিরতি, একটি মানবিক বিরতি, একটি সাধারণ যুদ্ধবিরতি যথেষ্ট নয়। গাজায় ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। গাজার ওপর থেকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।”

    জর্জ গ্যালাওয়ে বলেন, “আমাদের আন্তর্জাতিক আইনের অধীনে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে মেনে নিতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং অসলো চুক্তি সবকিছুকে উপেক্ষা করা হয়েছে। অসলো চুক্তি এখন মৃত এবং এটি সমাহিত।”

    তিনি বলেন, “প্রায় সাত লাখ অবৈধ বসতি স্থাপনকারী এখন ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাস করছে যেগুলো ফিলিস্তিনি রাষ্ট্রের অধীনে থাকার কথা ছিল।”

    স্পষ্টবাদী গ্যালাওয়ে বলেন, “প্রায় ৩০ বছর আগে অসলো চুক্তি হয়েছে। এখন ফিলিস্তিনি রাষ্ট্রের পতাকা উত্তোলনের সময় হয়েছে। এটিকে পবিত্র ভূমি বলা হয় যেখানে ইহুদি, মুসলিম এবং খ্রিস্টানরা আইনের দৃষ্টিতে সমান নাগরিক হিসেবে একসাথে বসবাস করার কথা। পার্লামেন্টে এই ধরনের চুক্তি করার কথা আমি তুলে ধরব।” সূত্র: প্রেসটিভি

    গাজার গণহত্যা বন্ধে নতুন ম্যান্ডেট নিয়ে এসেছি - ব্রিটিশ এমপি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version