Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ১০০ মিলিয়ন ভিউস অতিক্রম করলো মুনাইম বিল্লাহর জনপ্রিয় গান ‘মেহেরবান’!
    আনন্দলোক

    ১০০ মিলিয়ন ভিউস অতিক্রম করলো মুনাইম বিল্লাহর জনপ্রিয় গান ‘মেহেরবান’!

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 3, 2024Updated:March 3, 2024No Comments2 Mins Read

    আনন্দলোক প্রতিবেদক: ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউস অতিক্রম করে ইতিহাস সৃষ্টি করলো বিশ্বব্যাপি জনপ্রিয় ইসলামী গান ‘মেহেরবান’। আলফাজ হোসাইন এর কথা ও সুরে গানটি গেয়েছেন জনপ্রিয় নাশিদ শিল্পী মুনাইম বিল্লাহ।

    এটি প্রথমবারের মতো বাংলাদেশের একক কোন শিল্পীর একটি ইসলামি গান যা ১০০ মিলিয়ন ভিউসের মাইলফলক স্পর্শ করেছে। যা বাংলাদেশের ইসলামি গানের ক্ষেত্রেও একটি যুগান্তকারী মুহূর্ত।

    এই অর্জনে মুনাইম বিল্লাহ বলেন, আমি সর্বশক্তিমান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার অগনিত ভক্ত-শ্রোতাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এ অকুণ্ঠ সমর্থনের জন্য। কারণ, একটি গান কখন, কিভাবে জনপ্রিয়তা লাভ করবে তা শুরুতে কেউই বলতে পারে না।

    ২০১৬ সালে প্রকাশিত হয়েছিলো ‘মেহেরবান’ গানটি। গানটির সুন্দর সুর এবং আধ্যাত্মিক কথা শ্রোতাদের মন ছুয়েঁ গেছে। তাই প্রকাশের পরপরই গানটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। আর এই অসাধারণ সাফল্য বাংলাদেশের ইসলামি গানের ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রমাণ।

    এদিকে নিয়মিত গান প্রকাশের ধারাবাহিকতায় শিল্পী মুনাইম বিল্লাহ তার নিজস্ব ইউটিউব চ্যানেলে শিঘ্রই মুক্তি দিচ্ছেন নতুন গান ‘নফস’। গীতিকবি বিলাল হোসাইন নূরীর কথামালা আর মাহফুজ বিল্লাহ শাহীর সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন পারভেজ জুয়েল। গানটির ভিজ্যুয়াল নির্মাণ করেছেন মাসুদ আল জাবের।

    গানটি নিয়ে শিল্পী জানান, মানুষের ভেতরে আরেক মানুষ, কিংবা অমানুষ; সে আমাদের নফস কিংবা আত্মা। যার প্ররোচনায় আমরা প্ররোচিত হই। ভালো-মন্দ কাজে নিজেদের সপে দেই। এই গানটির কথায় ফুটে উঠেছে মানুষের অন্তরাত্মার সেই পরিচয়।

    প্রায় দুই বছর ধরে ‘নফস’ গানটির কথা ও সুর নিয়ে কাজ করেছি আমরা। সম্প্রতি গানটির ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। এবার মুক্তির পালা। আমার বিশ্বাস, বাংলা নাশিদের ইতিহাসে এক অনন্য উপাখ্যান সৃষ্টি করবে ‘নফস’।

    উল্লেখ্য, মুনাইম বিল্লাহর জনপ্রিয় আরও কয়েকটি গান হচ্ছে- দাস, আমার মা, ইয়া হাবিবি, মালিক ইত্যাদি।

    ‘মেহেরবান’ গানের ইউটিউব লিংকঃ
    https://www.youtube.com/watch?v=k3GcOuxM0Oo

    https://www.youtube.com/watch?v=vlaf1Au6x1E

    মেহেরবান
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version