Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবির বাসে মারধরের শিকার নবীন শিক্ষার্থী
    অপরাধ-আদালত

    ইবির বাসে মারধরের শিকার নবীন শিক্ষার্থী

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 3, 2024Updated:March 3, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের বাসে বহিরাগত যাত্রী তুলতে নিষেধ করায় বিশ্ববিদ্যালয়ের বাস ড্রাইভার ও হেলপার কর্তৃক অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন এক শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

    রবিবার (৩ মার্চ ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর ও প্রক্টর বরাবর লাঞ্চিতের অভিযোগ তুলে বিচার দাবি করে আবেদন দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

    অভিযোগ পত্রে ভুক্তভোগী বলেন, শনিবার আনুমানিক বিকাল ৩ টায় কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে মজমপুর থেকে ‘নিউ এসবি সুপার ডিলাক্স’ যার নাম্বার প্লেট (ঢাকা মেট্রো-ব ১৪৭৪৯৫) নামে একটি বাসে উঠি।

    বাসে উঠার পর দেখতে পাই তারা বহিরাগত যাত্রীদের কে বাসে তুলছে, পরে আমি বহিরাগতদের তুলতে নিষেধ করি এবং দ্রুত গাড়ি ছেড়ে যাওয়ার কথা বললে বাসের হেলপার আমাকে খুব অশ্লীল ভাষায় আমার বাবা-মা তুলে গালাগালি শুরু করেন এবং এক পর্যায়ে আমাকে জোর করে বাস থেকে নামিয়ে দেয়।

    তাদের কর্মকাণ্ডের প্রমাণ রাখতে আমি ভিডিও করতে গেলে বাসের ড্রাইভার এবং হেলপার মিলে ক্যাম্পাসে আসলে আমাকে দেখে নিবে, কুষ্টিয়া থেকে তুলে নিয়ে যাবে বলে প্রাণনাশের হুমকি দেয় এবং ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করার জন্য চাপ দিতে থাকে। আমি ফোন দিতে রাজি না হলে, তারা দুজন আবারো গালাগালি ও এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।

    এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সানি আহমেদ মিথুন বলেন, বাসে উঠে দেখি অনেক বহিরাগত যাদের নামিয়ে দেওয়ার জন্য বললে অশালীন ভাষায় গালি দেয় এবং পরে ডকুমেন্টস হিসেবে ভিডিও করতে গেলে ড্রাইভার ও হেলপার ধরে মারধর করে। এই বিষয়ে অভিযোগ পত্র দেওয়া হয়েছে। এখন কী করব বুঝতে পারছি না। আমি মানসিক ভাবে বিপর্যস্ত।

    এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন বলেন, ড্রাইভার-হেলপার কর্তৃক মারধরের ঘটনায় আমাদের কাছে একটা অভিযোগ পত্র এসেছে। ভুক্তভোগীর সাথে যোগাযোগ করে কাল সকালে বসব। সত্যতা খুঁজে পেলে যযথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শোনার পর আমি ড্রাইভারের সাথে কথা বলে তাকে জিজ্ঞাসাবাদ করেছি। এই ড্রাইভার আর আমাদের ক্যাম্পাসে ঢুকবে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা পূনরায় ঘটলে আমরা কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিবো।

    ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version