Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবির পাবনা জেলা কল্যাণ সমিতির সভাপতি শ্রাবণ, সম্পাদক অর্প
    বাংলাদেশ

    ইবির পাবনা জেলা কল্যাণ সমিতির সভাপতি শ্রাবণ, সম্পাদক অর্প

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 4, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি: দীর্ঘ সাত বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাবনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন পাবনা জেলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এর অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শ্রাবণ আহমেদ আলহাজ্ব এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের হাসিন ইনতেসাফ অর্প।

    সোমবার (৪ মার্চ ) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে পাবনা জেলা কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত নবীনবরন ও চড়ুইভাতি শেষে সমিতির উপদেষ্টা হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: জাকির হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো আরিফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এম এম নাসিমুজ্জামান , ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো: আসাদ উদ দৌলা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফিরোজ খান এ কমিটির অনুমোদন দেন।

    কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল নোমান, তাসফিয়া তানিয়া, হুমায়রা জেরিন ও রাহুল হোসাইন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ফরিদুজ্জামান সুমন, আমিনুল ইসলাম, আমিরুল ইসলাম, জাকারিয়া হোসেন জয় মনোনীত হয়েছেন।

    এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইমরান আদনান, অর্থ সম্পাদক কামরুল ইসলাম লিমন, দপ্তর সম্পাদক ওয়াসিফ আল আবরার, প্রচার সম্পাদক কাজল দেবনাথ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আঁখি খাতুন তমা, আইন সম্পাদক রায়হান উদ্দিন এবং আইটি সম্পাদক হিসেবে রনক হাসান মনোনীত হয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে উক্ত কমিটিকে পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    নবনির্বাচিত সভাপতি শ্রাবণ আহমেদ আলহাজ্ব বলেন, দীর্ঘদিন স্থবিরতা থাকলেও আমরা অবশেষে পাবনা জেলা কল্যাণের একটি কমিটি পেয়েছি। দায়িত্বশীল হিসেবে আমাদের প্রথম লক্ষ্য হবে পাবনা জেলা থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর সাথে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে কমিটি সুসংগঠিত করা এবং সুন্দরভাবে জেলা কল্যাণের কার্যক্রমে এগিয়ে নিয়ে যাওয়া।

    এইদিন, অনুষ্ঠানের শুরুতে পাবনা জেলা থেকে আগত ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল, কলম, উইশ কার্ড ও চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়।

    ইবির পাবনা জেলা কল্যাণ সমিতির সভাপতি শ্রাবণ সম্পাদক অর্প
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version