Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বন্ধ হলো জিগাতলার কেয়ারি ক্রিসেন্ট প্লাজা
    Lead

    বন্ধ হলো জিগাতলার কেয়ারি ক্রিসেন্ট প্লাজা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 4, 2024No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নি দুর্ঘ টনার পর টনক নড়ে কর্তৃপক্ষের। এবার রাজধানীর জিগাতলায় সাতমসজিদ সড়কের পাশের কেয়ারি ক্রিসেন্ট প্লাজাটি ১৫ তলা। ওই ভবনে ১১টি রেস্তোরাঁ খুলে ব্যবসা করা হচ্ছিল। ভবনের দুটো সিঁড়ির একটি বন্ধ, সেখানে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার। আর ভবনের ছাদে তালা লাগানো। ভবনে আগুন লাগলে কারও পক্ষে ছাদে যাওয়া সম্ভব নয়।

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম আজ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভবনটিতে এই অবস্থা দেখতে পেয়েছেন। পরে অগ্নিনিরাপত্তা ঝুঁকির কারণে ভবনটি সিলগালা করে দিয়েছেন তিনি।

    গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের একটি সাততলা ভবনে আগুন লাগে। ওই ভবনের প্রতিটি তলায় রেস্তোরাঁ ছিল। সেখানে আগুনের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে।

    গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন পাঁচজন। এ ঘটনার পর ঢাকার বিভিন্ন বাণিজ্যিক ভবনে ইচ্ছেমতো রেস্তোরাঁ তৈরি নিয়ে উদ্বেগ জানান বিশেষজ্ঞরা। বিভিন্ন মহল থেকে এসব ভবনে অভিযান চালিয়ে অগ্নিনিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার দাবি জানানো হয়।

    এই পরিস্থিতি গতকাল রোববার রাজধানী গুলশান, মিরপুর ও উত্তরার প্রায় অর্ধশত রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ২২ জনকে আটক করে পুলিশ। তারপর আজ ধানমন্ডি, ওয়ারীসহ বিভিন্ন এলাকায় রেস্তোরাঁ ভবনে একযোগে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পুলিশ।

    বিকেল ৪টার দিকে জিগাতলার কেয়ারি ক্রিসেন্ট প্লাজার সামনে গিয়ে দেখা যায়, ঢোকার মুখেই একটি কাগজ ঝোলানো, তাতে লেখা, ‘সব রেস্টুরেন্ট বন্ধ থাকবে’।

    ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, এটি ১৫ তলা ভবন। ১২ তলা পর্যন্ত প্রায় সব তলাতেই রেস্তোরাঁ আছে। এ ছাড়া দুটো ভবনে ভিসা প্রসেসিং অফিস আছে। তিনি বলেন, ‘ভবনের দুটো সিঁড়ি; তার একটি বন্ধ, ব্যবহার উপযোগী না। সেখানে গ্যাসের সিলিন্ডার রাখা। ছাদও বন্ধ, দুর্ঘটনা ঘটলে কেউ সেখানে যেতে পারবে না।’

    ভবনটি সিলগালা করা ছাড়াও সেখানে থাকা ভিসা প্রসেসিং অফিস থেকে ৩ জন কর্মীকে আটক করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। তিনি বলেন, তাঁরা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাই তাঁদের আটক ও জরিমানা করা হয়েছে। ভবনের রেস্তোরাঁগুলোয় কোনো মালিক বা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

    অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যরাও ছিলেন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহার ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এখানে ফায়ার সেফটি প্ল্যান ছিল না। তাই ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।’

    এর আগে কিছুটা দূরে সাতমসজিদ সড়কের গাউসিয়া টুইন পিক ভবনে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সেখানে একটি রুফটপ রেস্তোরাঁ ভেঙে ফেলা হয় এবং ওই ভবনের ১২টি রেস্তোরাঁ সিলগালা করে দেওয়া হয়।

    বন্ধ হলো জিগাতলার কেয়ারি ক্রিসেন্ট প্লাজা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version