Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভর্তি কোচিংয়ের পোস্টারে ছেয়ে গেছে জাবি
    বাংলাদেশ

    ভর্তি কোচিংয়ের পোস্টারে ছেয়ে গেছে জাবি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 4, 2024Updated:March 4, 2024No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি: সবুজের সমারোহ আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। তবে সম্প্রতি ক্যাম্পাসের যত্রতত্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং, বিসিএস-চাকুরীর বিভিন্ন প্রচারণামূলক ব্যবসায়িক পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। এতে সৌন্দর্যের রানী খ্যাত এ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য যেন দিন দিন মলিন হয়ে যাচ্ছে।

    সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শহীদ মিনার সংলগ্ন রাস্তার পাশে ল্যাম্পপোস্ট ও গাছে গাছে ঝুলছে এসব ব্যানার পোস্টার।

    প্রান্তিক গেট থেকে শুরু করে পরিবহন চত্তরেও বাদ নেই জমি বিক্রি, বাড়ি ভাড়া, ছাত্রাবাসের সিট, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বইয়ের পাবলিকেশন, বিভিন্ন কোচিং সেন্টারের বড় বড় ব্যানার ও পোস্টার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় ও হল সংলগ্ন এলাকাগুলোতেও ঝুলছে বড় বড় রাজনৈতিক ব্যানার।

    এ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এই ব্যানার ও পোস্টার গুলো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নষ্ট করছে। প্রশাসনের চোখের ডগায় এসব বাণিজ্যিক প্রচারণা কিভাবে চালাতে পারে এটা চিন্তার বিষয়।

    বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তানজীম আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রচার প্রচারণার জন্য ব্যবহৃত ব্যানার এবং পোস্টার গুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এ ধরনের প্রচার-প্রচারণা কখনোই কাম্য নয়।

    দ্রুতই প্রশাসনের উচিত এসব পোস্টার, ব্যানার, ফেস্টুন পরিষ্কার করা এবং পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) মো. আবদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে সকল ধরনের ব্যানার ও পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ।

    তারপরেও অনেক সময় রাতের আঁধারে বহিরাগতরা এসব কাজ করে থাকে। আমরা অতি দ্রুতই এগুলো পরিষ্কার করে ফেলব।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে পোস্টার ও ব্যানারের মাধ্যমে প্রচার-প্রচারণা কোনোভাবেই কাম্য নয়।

    বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর যদি কোচিং বাণিজ্যের সাথে সম্পৃক্ততা থাকে তবে আমি তাকে অনুরোধ করব তারা যাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ধরনের ব্যানার বা পোস্টার না লাগায়। এটা কোনোভাবেই উচিত নয়।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version