Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিরল ইতিহাসের সাক্ষী রাবি ভর্তি যোদ্ধারা
    Lead

    বিরল ইতিহাসের সাক্ষী রাবি ভর্তি যোদ্ধারা

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকMarch 6, 2024No Comments3 Mins Read

    রেজাই রাব্বী: চলছে ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীদের মাঝে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তির মূল লড়াই। এটাকে শুধু পরীক্ষা না বলে ভর্তি যুদ্ধ হিসেবেও ধরা হয়। যেহেতু এটা একটি শিক্ষার্থীদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

    গতকাল মঙ্গলবার (৫ মার্চ) ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকে প্রায় পরিপূর্ণ হয়ে ওঠে রাজশাহী শহর। যাদের বেশির ভাগই যাতায়াত করছে রেলপথে। মানুষের কাছে যেনো পরম এক আস্থার স্থান বাংলাদেশ রেলওয়ে।

    গতকাল (৫ মার্চ) রাতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস এ উঠে আসে বিরল এক ঘটনা।

    অসীম কুমার তালুকদার তার স্ট্যাটাসে লিখেছেন, ‘৫ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এটাকে পরীক্ষা না বলে ভর্তি যুদ্ধ বলা যেতে পারে। প্রায় ৭০০ ছাত্রছাত্রী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে এসে বিকেল সাড়ে ৩টার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। রেল ব্রোকেনের জন্য ধূমকেতু এক্সপ্রেস ঢাকা থেকেই বিলম্বে রওনা হয়। সকাল ১১টায় হিসেব করে দেখা গেল, ট্রেনটি বিকেল ৩টা নাগাদ রাজশাহী পৌঁছবে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ট্রেনটি অন্য ট্রেনগুলোকে বসিয়ে দিয়ে এগিয়ে আনছিলাম।’

    তিনি আরও লিখেছেন, ‘ভাগ্য এতই খারাপ, লাহেড়ী মোহনপুর স্টেশনে এসে ধূমকেতুর ইঞ্জিন ফেইল করে, চাকা ঘুরছে না। কী করা যায়, কী করা যায়! পরীক্ষার্থীদের কথা চিন্তা করে শরৎনগরে বসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন কেটে এনে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন আবার চালু করলাম। হিসেবে করে দেখলাম, ট্রেনটি বিকেল ৪টায় রাজশাহী পৌঁছাবে, তখন পরীক্ষা শুরু হয়ে যাবে।

    মাননীয় ভিসি মহোদয়কে পরীক্ষার সময় পেছানোর বিনীত অনুরোধ করলাম। তিনি আমাকে প্রায় ৪ বার ফোন করে ট্রেনের খবর নিলেন।’ ‘ট্রেন সর্বোচ্চ অনুমোদিত গতিতে চলছে, কিন্তু দুশ্চিন্তা ছাড়ছে না। পরীক্ষার্থীদের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। উপায়ন্ত না দেখে আড়ানী স্টেশনের স্টপেজে ট্রেন না থামিয়ে থ্রু পাস করলাম। ঈশ্বরকে খুব একটা ডাকি না, পরীক্ষার্থীদের কথা চিন্তা করে জোড়ে জোড়ে ডাকা শুরু করলাম, একটু মানতও করলাম। ঈশ্বর মনে হয় সদয় হলেন।

    ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামিয়ে দিলাম বিকেল ৩টা ৩৮ মিনিটে। হলে ঢুকতে হবে বিকেল ৪টার মধ্যে। ভিসি মহোদয়কে বিনীত অনুরোধ করলাম, ছেলেমেয়েদের হলে ঢোকার সুযোগ দেওয়ার জন্য। তিনিও কথা রাখলেন এবং রেলওয়ের সবাইকে ধন্যবাদ দিলেন। ট্রেন পরিচালনায় পাকশী কন্ট্রোলে সার্বক্ষণিক ভাবে মনিটরিং করেন ডিআরএম (পাকশী)। এখন নিজেকে বেশ হালকা লাগছে।’

    এই বিষয়ে মুঠোফোনে কথা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভগের শিক্ষার্থী মোঃ আসিফের সাথে। তিনি ডেইলি ঢাকা প্রেস’কে বলেন, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে ট্রেনটি সঠিক সময়ে পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়। পরবর্তীতে ট্রেন চালকের দূরদর্শিতার কারণে পরীক্ষা শুরু হওয়ার অল্প কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে পৌঁছায়। আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার্থীদের সাথে নিয়ে তাদেরকে দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে সাহায্য করি। তারা যেন তাদের মনবল না হারায় এজন্য তাদেরকে মানসিকভাবে শক্ত রাখার জন্য অনুপ্রেরণা দেই।

    আরেক শিক্ষার্থী মোঃ আজম জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে ট্রেনটি স্টেশনে পৌঁছায়। তখন থেকেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলী সবাই উদগ্রীব হয়ে পড়েন কিভাবে তাদেরকে দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়া যায়। তাদেরকে কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। তাদের মাঝে খাবার পানি এবং খাবার বিতরণ করা হয়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া শিক্ষার্থীরা সঠিকভাবে পরীক্ষা দিতে পেরেছে।

    ট্রেন মানুষের আস্থার স্থান আরো একবার সেটা প্রমাণ করলো বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার ভর্তি পরীক্ষার্থীদের জীবনে অন্যরকম এক অবদান রেখেছেন। রেলওয়ে কর্মকর্তার এমন দূরদর্শিতার প্রশংসা করেছেন নেটিজেনরা। বলা যায়, এইরকম মানুষ গুলোই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সুপার হিরো।

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/০৬ মার্চ ,২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version