Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে “পিএইচপি ফ্যামিলি ফ্লোর” আনুষ্ঠানিক উদ্বোধন
    বাংলাদেশ

    চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে “পিএইচপি ফ্যামিলি ফ্লোর” আনুষ্ঠানিক উদ্বোধন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 7, 2024No Comments3 Mins Read

    চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নতুন ভবনের ৭ম তলায় পিএইচপি ফ্যামিলির অর্থায়নে নির্মিত “পিএইচপি ফ্যামিলি ফ্লোর” গতকাল ৬ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

    পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ¦ সুফি মুহাম্মদ মিজানুর রহমান আনুষ্ঠানিক ভাবে তার পরিবারের সকল সদস্যগণকে নিয়ে উক্ত ফ্লোর উদ্বোধন করেন।

    এ উপলক্ষে হাসপাতালের লেকচার গ্যালারীতে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, সুফি মুহাম্মদ মিজানুর রহমানের সহধর্মিনী মিসেস তাহমিনা রহমান, পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মহসিন, পরিচালক আকতার পারভেজ, মুহাম্মদ আলী হোসাইন, মুহাম্মদ আমির হোসাইন, সুফি মুহাম্মদ মিজানুর রহমানের কন্যা ফাতেমা জাহারা, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী সৈয়দ আজিজ নাজিমউদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আলমগীর পারভেজ প্রমুখ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি সুফি মুহাম্মদ মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের আপামর জনসাধারণের হাসপাতাল। এই হাসপাতালের সাথে পিএইচপি পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের।

    তিনি এই হাসপাতালের সাথে পিএইচপি পরিবারকে কাজ করার সুযোগ দানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতেও পিএইচপি পরিবার এই হাসপাতালের সাথে কাজ করে যাবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমি সম্প্রতি স্থাপিত ক্যান্সার হাসপাতালসহ হাসপাতালের সার্বিক কার্যক্রম দেখে খুবই মুগ্ধ হয়েছি।

    তিনি হাসপাতালের পরিচালনা পরিষদ, সকল কর্মকর্তা কর্মচারী ও এই হাসপাতালের উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি পিএইচপি পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানান। তিনি ক্যান্সার হাসপাতালের জন্য আরো ৫ কোটি টাকা অনুদান প্রদানের ঘোষণা প্রদান করেন।

    উল্লেখ্য, পিএইচপি ফ্যামিলি ইতোপূর্বে নতুন হাসপাতাল ভবনের জন্য ৫ কোটি টাকা অনুদান প্রদান করেছেন এবং হাসপাতালের ৭ম তলায় একটি ফ্লোর পিএইচপি ফ্যামিলির নামে নামকরণ করা হয়েছে।

    প্রধান অতিথি মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মটিভেশনালমূলক বক্তব্য প্রদান করেন।

    তিনি তার নিজের জীবনে প্রতিষ্ঠা পাওয়ার বিষয়টি তাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, আমি ১০০ টাকার চাকুরী নিয়ে জীবন শুরু করি। সেখান থেকে আজকে আমাদের এই বিশাল পিএইচপি পরিবার।

    তিনি বলেন, জীবনে প্রতিষ্ঠা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। সামর্থ অনুযায়ী গরীব মানুষকে দান করার উপর তিনি বিশেষভাবে গুরুত্ব দেন।

    তিনি আরো বলেন, আল্লাহ আমাদেরকে যে শক্তি দিয়েছেন তাকে কাজে লাগাতে হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন করতে হবে।

    বিশেষ অতিথি এম এ মালেক বলেন, জনগণের অর্থায়নে আমরা সম্প্রতি এখানে ক্যান্সার হাসপাতাল চালু করেছি। চট্টগ্রামের মানুষ এখন স্বল্প খরচে এখানে রেডিওথেরাপিসহ পূর্ণাঙ্গ চিকিৎসা পাবে।

    ক্যান্সার চিকিৎসার জন্য এখন রোগীদের চট্টগ্রামের বাইরে যেতে হবেনা। তিনি আরো বলেন, এই ক্যান্সার হাসপাতাল চালু করার জন্য আমাদেরকে বিরাট অংকের লোন করতে হয়েছে।

    এই লোনের টাকা পরিশোধ হয়ে গেলে এখানে আরো সাশ্রয়ী মূল্যে ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা দেয়া যাবে। তিনি এ ব্যাপারে সহযোগীতার জন্য প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ ইকবাল হোসাইন, ডাইরেক্টর মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ জহিরুল ইসলাম, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ ফজল করিম বাবুল, মোঃ হারুন ইউসুফ, এ এস এম জাফর, মেডিকেল কলেজের এডভাইজার প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ. কে. এম আশরাফুল করিম, হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রমুখ

    চট্টগ্রাম
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version