Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চট্টগ্রাম নাগরিক ফোরামের দাবি পবিত্র রমজানে নিরবিচ্ছিন্নভাবে চট্টগ্রামে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে
    বাংলাদেশ

    চট্টগ্রাম নাগরিক ফোরামের দাবি পবিত্র রমজানে নিরবিচ্ছিন্নভাবে চট্টগ্রামে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 7, 2024No Comments2 Mins Read

    স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : আসন্ন পবিত্র রমজান মাসে সমগ্র চট্টগ্রামে মুসলমানদের সিয়াম-সাধনার সময় নিরবিচ্ছিন্নভাবে চট্টগ্রাম ওয়াসাকে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। বিগত বছরে প্রায় সময় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহে সমস্যার সৃষ্টি হয়, যার ফলে রোজাদার মুসলমানদের সিয়াম-সাধনায় বিঘ্ন ঘটে।

    এবারের রমজানেই যেন এধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে চট্টগ্রাম ওয়াসাকে তৎপর এবং সজাগ থাকতে হবে। চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সাথে মতবিনিময়কালে উপরোক্ত দাবি জানানো হয়।

    চট্টগ্রামের নাগরিক সমাজের দাবি আদায়ের একমাত্র সংগঠন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে আজ ৭ মার্চ বিকাল ৩টায় নগরীর দামপাড়াস্থ ওয়াসার প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ এর সাথে সৌজন্যে স্বাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন।

    এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান, নাগরিক ফোরাম নেতা স ম জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, মো. হাসান মুরাদ, এসএম মহিউদ্দিন, সুধীর রঞ্জন শীল, মো. জসিম উদ্দিন, পঙ্কজ রাহুল প্রমূখ।

    এসময় সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন, সম্প্রতি এস আলম সুগার মিলে অগ্নিকান্ডে ভষ্মিভুত সুগার বর্জ্যসমূহ কর্ণফুলী নদীতে ফেলা হচ্ছে, এর ফলে কর্ণফুলী নদীর পানি দূষিত হচ্ছে কিনা চট্টগ্রাম ওয়াসাকে পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব নিতে হবে।

    এছাড়াও এখনো বিভিন্ন এলাকায় লবনাক্ত পানি ও দূর্গন্ধযুক্ত পানি সরবরাহ করা হচ্ছে, এইবিষয়ে চট্টগ্রাম ওয়াসাকে জোরালো নজরদারি প্রয়োগ করতে হবে। নেতৃবৃন্দরা আরো বলেন, পবিত্র মাহে রমজানে সর্বাগ্রে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা ছাড়াও অগ্নি নির্বাপনে জরুরি পানি সরবরাহে সজাগ থাকতে হবে।

    চট্টগ্রাম
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version