Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবিতে ইইই বিভাগের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী
    বাংলাদেশ

    ইবিতে ইইই বিভাগের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 9, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি: আনন্দ র‍্যালি, বেলুন ও পায়রা উড়ানো, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

    রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমবেত হয়। এতে বিভাগের ১৯৯৫-৯৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন

    পরবর্তীতে, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্দেশ্য ১ মিনিট নিরবতা পালন, সম্মিলিত সুরে জাতীয় সংগীত, অতিথিদের সম্মাননা প্রদান এবং বিভাগীয় ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য ও বিভাগের অতীত ও বর্তমান কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রর্দশন করেন বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. নজিবুল হক।

    ইইই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ শাহিনুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষার্থী উম্মে তাপসী রাবেয়া এবং ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরীনসহ বিভাগের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং অ্যালামনাই সদস্যদের পরিবারবর্গ।

    বিভাগের ২০০১-০২ শিক্ষাবর্ষের অ্যালমনাই আলী নূর জামান বলেন, আজকের আয়োজনের মাধ্যমে আমরা নবীন-প্রবীন সবাই একত্রিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা সবাই এরকম একটা দিনের অপেক্ষা করি। আমরা অনেকেই চাইলেও নানান ব্যস্ততার কারণে আসতে পারিনা, আর কেউ ব্যক্তিগতভাবে আসলেও সবাইকে এভাবে পাওয়া যায়না। বন্ধুদের ডায়নাতে বসে আড্ডা দেওয়ার, ক্যাম্পাসে চষে বেড়ানোর স্মৃতি খুবই মনে পড়ছে।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে এই বিভাগের অবদান গুরুত্বপূর্ণ। আমরা শুধু বিজ্ঞান নিয়ে কাজ করবো না বরং আমরা নিজেদের মানসম্মত হিসেবে গড়ে তুলবো।

    আজকের অ্যালামনাইয়ের মাধ্যমে এই বিভাগ ও বিশ্ববিদ্যালয়কে আপনারা সমৃদ্ধ করবেন বলে আমরা আশা করি। যারা এই বিভাগ থেকে পড়াশোনা করে দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন তারা নতুনদের সময় দিবেন, পাশে থাকবেন এটাই আমি প্রত্যাশা করি। পুনর্মিলনীর মাধ্যমে নবীন-প্রবীণ সবার মাঝে বন্ধন তৈরি হবে যা আপনাদের আত্মিক অনুভূতি তৈরি করবে।

    আলোচনা সভা শেষে র‍্যাফেল ড্র, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বিভাগটি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version