Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ডিইউজের সভাপতি তপু-সোহেল, সম্পাদক আকতার
    Lead

    ডিইউজের সভাপতি তপু-সোহেল, সম্পাদক আকতার

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 11, 2024Updated:March 11, 2024No Comments2 Mins Read

    ডেস্ক রিপোর্ট: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী সমানসংখ্যক ভোট পেয়েছেন। দুজনই পেয়েছেন ৮১২ ভোট করে। পরে বিষয়টি নির্বাচনি ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন নির্বাচন পরিচালনা কমিটি। ট্রাইব্যুনাল টস করে দায়িত্ব পালনের সময়কাল ভাগাভাগি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

    প্রথম মেয়াদে সোহেল হায়দার চৌধুরী এবং দ্বিতীয় মেয়াদে সাজ্জাদ আলম খান তপু সভাপতি পদে এক বছর করে দায়িত্ব পালন করবেন। এদিকে, টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আকতার হোসেন।

    সোমবার (১১ মার্চ) রাতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

    ফলাফলে আকতার হোসেন পেয়েছেন ৬৩৭ ভোট এবং তার নিকটবর্তী জিহাদুর রহমান জিহাদ পেয়েছেন ৫৯৩ ভোট।

    সহসভাপতি পদে নজরুল ইসলাম মিঠু ৭৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসলাম সানী পেয়েছেন ৫৮৬ ভোট।

    এ ছাড়া সহসভাপতি পদে ইব্রাহিম খলিল খোকন ৫২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. শাহজাহান মিঞা ৫১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

    কোষাধ্যক্ষ পদে সোহেলী চৌধুরী ৫৫০ ভোট পেয়ে জয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে গোলাম মুজতবা ধ্রুব বিজয়ী হয়েছেন সর্বোচ্চ ৯৪৭ ভোট পেয়ে।

    অন্যান্য পদে বিজয়ীরা যথাক্রমে আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান পেয়েছেন ৮৭৬ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ পেয়েছেন ৭৪৮ ভোট, দপ্তর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস চৌধুরী পেয়েছেন ৭১৭ ভোট, কল্যাণ সম্পাদক পদে সাহজাহান স্বপন পেয়েছেন ৭১৬ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুলাল খান পেয়েছেন ৫৭৪ ভোট, নারী বিষয়ক সম্পাদক পদে সুমি খান পেয়েছেন ৬০৭ ভোট।

    এ ছাড়া নির্বাহী পরিষদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন জি এম মাসুদ ঢালী (৭৪১ ভোট), নাসরিন বেগম গীতি ওরফে নাসরিন গীতি (৬৯৪ ভোট), এ এম শাহজাহান মিয়া (৬৪৭ ভোট), আনোয়ার সাদাত সবুজ (৫৪৬ ভোট), সাজেদা হক (৫২৯ ভোট), আহমেদ মুশফিকা নাজনীন (৫০৯ ভোট), রারজানা সুলতানা (৫০৩ ভোট)।

    এর আগে, সোমবার সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।

    বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

    নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ ১৯টি পদে মোট ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২ হাজার ৮৩২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করে ১ হাজার ৮৩১ জন।

    ডিইউজে নির্বাচন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version