Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ
    Lead

    জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 12, 2024No Comments1 Min Read

    নিজস্ব প্রতিবেদক : ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। জাহাজটি কবির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের।

    মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে গ্রুপটির কমকর্তারা।

    এর সত্যতা নিশ্চিত করে এসআর শিপিংয়ের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, কবির গ্রুপের মালিকানাধীন জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজের মোট ২৩ জন নাবিক ছিল। তারা সকলেই নিরাপদে আছেন।’

    কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে। জাহাজটিতে ক্যাপ্টেন হিসেবে আছেন আবদুর রশিদ।

    জানা গেছে, জাহাজটি লম্বায় ১৮৫ মিটার আর প্রস্থে ৩০ মিটার। নাবিকরা জানিয়েছেন, জলদস্যুরা তাদের কাছে খাবার, ডলার ও ডিজেল চায়। জাহাজে থাকা ডলার এরই মধ্যে জলদস্যুরা নিয়ে গেছে বলে জানিয়েছেন তারা।

    এর আগে, ২০১০ সালে একই কোম্পানির মালিকানাধীন ‘জাহান মণি’ সোমালিয়া জলদস্যুদের হাতে ছিনতাই হয়। নিকেলবোঝাই ওই জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। পরে মুক্তিপণের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়।

    জলদস্যুদের কবলে বাংলাদেশী কার্গো জাহাজ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version