Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্রক্টর-প্রভোস্টের অপসারণের আশ্বাসে জাবিতে অবরোধ স্থগিত
    Ticker

    প্রক্টর-প্রভোস্টের অপসারণের আশ্বাসে জাবিতে অবরোধ স্থগিত

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 13, 2024No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধষর্ণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও মীর মশাররফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলমের অপসারণের আশ্বাসে অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

    বুধবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার অফিসে উপাচার্যের নেতৃত্বে এক আলোচনা সভা শেষে অবরোধ স্থগিতের ঘোষণা দেন নিপীড়ন বিরোধী মঞ্চের সংগঠক ও ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী।

    অধ্যাপক পারভীন জলী বলেন, আমরা প্রশাসনের সঙ্গে আজ আলোচনায় বসেছিলাম। সেখানে উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন আগামী ১৭ মার্চের মধ্যে প্রক্টর ও প্রাধ্যক্ষ নিজেরাই তাদের দায়িত্ব ছেড়ে দিবেন। তা নাহলে উপাচার্য তার ক্ষমতাবলে তাদের অপসারণ করবেন। আগামী ১৮ মার্চের মধ্যে এটি বাস্তবায়ন না হলে আমরা আবারও অবরোধ কর্মসূচিতে যাবো।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন এজন্য তারা অবরোধের স্থগিত করেন।’

    এর আগে, গত সোমবার সকাল নয়টা থেকে পাঁচ দফা দাবিতে নতুন প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।

    তাদের দাবিগুলো হলো- মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা এবং র‍্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা: ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনাঃ নিপীড়কদের সহায়তাকারী প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের অপরাধ তদন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত চলাকালে তাদের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়াঃ মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

    প্রক্টর-প্রভোস্টের অপসারণের আশ্বাসে জাবিতে অবরোধ স্থগিত
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version