Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দিনদুপুরে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, অস্ত্রসহ গ্রেপ্তার ৫
    Ticker

    দিনদুপুরে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 14, 2024No Comments2 Mins Read

    নাটোর প্রতিনিধি: জেলা ও দায়রা জজ কোর্ট চত্বরে পূর্ব বিরোধের জেরে রাতুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় দেশীয় অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ কোর্ট চত্বরের আইনজীবী ভবনের সামনে এ ঘটনার পর দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

    এ সময় একটি চাইনিজ কুড়াল, চারটি ধারালো দেশীয় অস্ত্র, পিস্তলের ৪ রাউন্ড গুলি এবং তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

    আহত রাতুল ইসলাম শহরের কানাইখালী এলাকার মো. রাজুর ছেলে। নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আটক হওয়া ব্যক্তিরা হলেন নাটোর সদরের ফতেঙ্গাপাড়া এলাকার মো. রাইজুল ইসলামের ছেলে মো. সজীব (৩০), বঙ্গজলের মো. সেকেন্দারের ছেলে মো. সুমন (৩৫), কানাইখালীর মো. শওকতের ছেলে মো. শাহারিয়া (২৮), গাড়িখানা এলাকার মো. সবুরের ছেলে মো. সবুজ (২৭) এবং শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. মাহমুদুল হাসান সোহাগ (৩০)।

    তারিকুল ইসলাম বলেন, শহরের কোর্ট চত্বরের নতুন আইনজীবী ভবনের সামনের রাস্তায় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন রাতুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতের পেশিতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সজীব, সুমন, শাহারিয়া, সবুজ, এবং মাহমুদুল হাসান সোহাগকে গ্রেপ্তার করে।

    এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

    অস্ত্রসহ গ্রেপ্তার ৫ দিনদুপুরে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version