Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শিশু খাদ্যে ক্যামিকেল, চাঁদপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা
    অপরাধ-আদালত

    শিশু খাদ্যে ক্যামিকেল, চাঁদপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 14, 2024No Comments1 Min Read

    স্টাফ রিপোর্টার:  শিশু খাদ্যে ক্যামিকেল ও বিষাক্ত কাপড়ের রঙ ব্যবহার করার দায়ে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্বর্ণকার পট্টির হাজী আবু তাহের ষ্টোরের মালিক মো. আনাছকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

    বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালত চাঁদপুর এর জ্যেষ্ঠ জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম অভিযুক্ত ব্যবাসয়ীর উপস্থিতিতে এই রায় দেন।

    হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম নিয়মিত অভিযানে গিয়ে তাহের স্টোরের বিরুদ্ধে শিশু খাদ্য আইনে ২০২৩ সালের ২৩ নভেম্বর চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর মামলাটি দায়ের করেন।

    এর আগে খাদ্যে ভেজাল বিষয়ে এই ব্যবসায়ীর বিরুদ্ধে ২০২৩ সালের ৯ নভেম্বর হাজীগঞ্জ টোরাগড় মজুমদার বাড়ীর বাসিন্দা মোহাম্মদ এনায়েত হোসেন উপজেলা স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ করেন।

    অভিযোগের ভিত্তিতে ওই সময় হাজী আবু তাহের স্টোরে শিশুদের খাদ্যে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিষাক্ত কাপড়ের রং এবং অননমোদিত সোডিয়াম মিশিয়ে তৈরী চকলেট, আইচ ললিপপ, কেন্ডি চকলেট, লিচু, রং মেশানো কাপ আচার, খেলনাযুক্ত শিশু খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য পাওয়া যায়।

    স্বাস্থ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম জানিয়েছেন, ব্যবাসয়ী মো. আনাছ এসব অনুমোদনবিহীন ক্যামিকেল মিশ্রিত শিশু খাদ্যসমূহ উপজেলার বাজারগুলোর বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি ও সরবরাহের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট ১০ লাখ টাকা জরিমানা আদেশ দেন আদালত।

    চাঁদপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা শিশু খাদ্যে ক্যামিকেল
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version