Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষকের মৃত্যু
    বাংলাদেশ

    রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষকের মৃত্যু

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 15, 2024No Comments2 Mins Read

    রংপুর সংবাদদাতা: রংপুরের পীরগাছায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুল জলিল বিএসসি(৫৮) নামে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী শিক্ষক গোলজার রহমান গুরুত্বর আহত হন।

    শুক্রবার(১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার।

    এর আগে বৃহস্পতিবার(১৪ মার্চ) সকালে কর্মস্থলে যাওয়ার পথে রংপুর- সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের কদমতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এদিন দিবাগত রাত একটার দিকে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত শিক্ষক আব্দুল জলিল বিএসসি উপজেলার কান্দি ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের মফিজ মিয়ার ছেলে ও দেউতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (বিএসসি)পদে কর্মরত ছিলেন।

    অপর শিক্ষক গোলজার হোসেন কান্দি ইউনিয়নের দাদন গ্রামের বাসিন্দা ও একই কলেজের সহকারী শিক্ষক।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দুই শিক্ষক নিজ কর্মস্থল উপজেলার দেউতি স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন।

    পথে সকাল ১০টার দিকে কদমতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক্টর তাদেরকে ধাক্কা দেয়ে। এতে ঘটনাস্থলে দুই শিক্ষক গুরুত্বর আহত হয়।

    এসময় স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    ওই দিন রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সহকারী শিক্ষক আব্দুল জলিলের মৃত্যু হয়।
    পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার জানান, এঘটনায় এখন মামলা দায়ের হয়নি।

    রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষকের মৃত্যু
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version