Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পিরোজপুরে ২ মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
    Ticker

    পিরোজপুরে ২ মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 18, 2024No Comments1 Min Read

    পিরোজপুর প্রতিনিধি :
    পিরোজপুর সদর উপজেলার শংকরপাশায় এলাকার পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে দুই মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আজ সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ির স্টান্ডের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

    নিহতরা হলেন- ঝালকাঠী জেলার কাঠালিয়া এলাকার নুর মোহাম্মাদের পুত্র মাসুম বিল্লাহ (৫০) ও পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা উমেদপুর এলাকার মালেক শেখের পুত্র মো. হাসিব শেখ (২৫)।

    আহতরা হলেন- আরিফ ও নুরু। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    প্রত্যক্ষদর্শী সাইদুল হাওলাদার জানান, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ির স্টান্ডের সড়কে পিরোজপুর থেকে একটি মোটরইকেল পাড়েরহাটের দিকে যাচ্ছিল। অন্য মোটরইকেলটি ইন্দুরকানী থেকে পিরোজপুরে আসছিল।

    মল্লিকবাড়ি এলাকায় আসলে একজন পথচারীকে সাইড দিতে গিয়ে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা দুই মোটরসাইকেলের ৪ জন আরহীকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন।
    পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান, সড়ক দুঘর্টনায় যাদের হাসপাতালে আনা হয় তাদের মধ্যে দুইজন আগেই প্রাণ হারান। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    পিরোজপুরে ২ মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version