Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে জয়ার আবেগঘন পোস্ট!
    Ticker

    মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে জয়ার আবেগঘন পোস্ট!

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকামার্চ ১৯, ২০২৪Updated:মার্চ ২০, ২০২৪No Comments2 Mins Read

    বিনোদন ডেস্ক : কওমি মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে একটি আবেগী পোস্ট দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। যদিও পোস্টটি নিজের লেখা নয়, কালেক্টেড হিসেবে উল্লেখ করেছেন।

    তার পোস্ট হুবহু তুলে ধরা হলো-
    “রোজার শেষ দিকে বাংলাদেশের কওমি মাদরাসাগুলোতে এক করুণ দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদরাসাগুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র-ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোঁজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা, খালা বা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকিরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার ওপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা বাবা বেঁচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

    একটা অনুরোধ- এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায়নি খোঁজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে! আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ্ সহায়ক হয়। ” কালেক্টেড

    কওমি মাদরাসা ছাত্রদের নিয়ে জয়া আহসানের আবেগী পোস্ট
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    Day long Workshop “Story to Screenplay”

    মে ২৩, ২০২৬

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ

    মে ২৩, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (সকাল ১১:৫৬)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version