Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১৭
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » লাইজলের বিশেষ ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’
    ইকোবিজ

    লাইজলের বিশেষ ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’

    ইকোবিজ প্রতিবেদকBy ইকোবিজ প্রতিবেদকমার্চ ২৫, ২০২৪No Comments2 Mins Read

      ইকোবিজ: বিশ্বব্যাপী মুসলিমদের জন্য রমজান মাস অত্যন্ত তাৎপর্যপূর্ন। পবিত্র এই মাসকে আরও সুস্থ এবং সাবলীল ভাবে পালন করতে লাইজলের লক্ষ্য সারা দেশব্যাপী মসজিদের পরিচ্ছন্নতা এবং পবিত্রতা বৃদ্ধি করে মসজিদে নামাজ আদায়ের আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করা। তাই এই রমজান মাসে ফ্লোর ক্লিনার লাইজল “পরিচ্ছন্নতায় পবিত্রতা” নামে মাসবাপি মসজিদ পরিষ্কার করার কর্মসূচি করছে।

      লাইজল নিজ উদ্যোগে, দেশব্যাপী ১০০টি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সারা দেশের সব বিভাগে মসজিদের পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কর্মসূচিতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুরের মোট ৭০টি মসুজিদ পরিচ্ছন্ন করা হবে। এছাড়াও লাইজল রাজধানী ঢাকার ৩০টি মসজিদেও নিজেদের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

      “পরিচ্ছন্নতায় পবিত্রতা” কর্মসূচির মাধ্যমে পবিত্র এই রমজান মাসে লাইজল সামাজিক সুস্থতা ও পরিচ্ছন্নার প্রতি প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করছে। এই উদ্যোগের মাধ্যমে লাইজল ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার গুরুত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতার সম্মিলিত প্রয়াসকে প্রচার করছে।

      রেকিট বেনকিজার (বাংলাদেশ) এর মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি বলেন, “রমজান মাসে নিয়মিত নামাজ আদায়, ইফতার আয়োজন, কুরআন তিলওয়াত এবং তারাবীহ নামাজের জন্য মসজিদে মুসল্লী সংখ্যা বৃদ্ধি পায়। মুসল্লীদের এই কর্মচঞ্চলতা বৃদ্ধির ফলে মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখা বেশ কঠিন হয়ে যায়। এই কর্মসূচির অংশ হিসেবে মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আমাদের কাঁধে নিয়ে খাদেমদের সহায়তা করছি। এবার দেশব্যাপী ১০০টি মসজিদ পরিষ্কারের মাধ্যমে লাইজল চায় পরিচ্ছন্নতার ব্যাপারে সাড়া ফেলতে।”

      লাইজলের মূল প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বিশ্বব্যাপি হাইজিন পণ্য, স্বাস্থ্য এবং পুষ্টিগত ব্র্যান্ডের জন্য বিখ্যাত। উদ্ভাবনী পন্য এবং নানা উদ্যোগের মাধ্যমে মানব জীবনকে উন্নত করার প্রতিশ্রুতির বাইরেও রেকিট বেনকিজার সবসমসয় সমাজের উন্নয়ন সাধনে এবং সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ন এমন কাজকে অগ্রাধিকার দেয়।

      Share. Facebook Twitter LinkedIn Email

      Related Posts

      এলপিজির নতুন দর নির্ধারণ

      মার্চ ২, ২০২৬

      আদালতের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের ঘোষণা

      ফেব্রুয়ারি ২১, ২০২৬

      ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

      ফেব্রুয়ারি ২০, ২০২৬

      Comments are closed.

      আজকের দিন-তারিখ
      • রবিবার (বিকাল ৪:৪৫)
      • ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
      • ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
      • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
      আর্কাইভ
      সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
       ১২৩
      ৪৫৭৮৯১০
      ১১১১৩৪১৫১৬১
      ৮১৯২০২১২২২৩২৪
      ২৫২৬২৭২৯৩০৩১
      Recent Posts
      • পারফেক্ট ইলেকট্রনিক্স এর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত
      • বগুড়াতে মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ
      • ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস
      • গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ
      • ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ
      বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
      হাসিনা মঞ্জিল (তিনতলা)
      ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
      (গুলশান-বাড্ডা লিংক রোড)
      গুলশান-১, ঢাকা-১২১২।
      ফোন : 01711 938586, 01552 381515
      প্রকাশক :
      মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
      সম্পাদক :
      খান মোহাম্মদ সালেক
      সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
       ১২৩
      ৪৫৭৮৯১০
      ১১১১৩৪১৫১৬১
      ৮১৯২০২১২২২৩২৪
      ২৫২৬২৭২৯৩০৩১
      • ডেইলি ঢাকা প্রেস
      • যোগাযোগ
      • বিজ্ঞাপন
      • শর্তাবলি ও নীতিমালা
      • গোপনীয়তা নীতি
      © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

      Type above and press Enter to search. Press Esc to cancel.

      Go to mobile version