Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মহান স্বাধীনতা দিবসে ডেসকো’র আলোচনা সভা অনুষ্ঠিত
    বাংলাদেশ

    মহান স্বাধীনতা দিবসে ডেসকো’র আলোচনা সভা অনুষ্ঠিত

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 26, 2024Updated:March 26, 2024No Comments2 Mins Read

     ডেস্ক  রিপোর্ট: 
    ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ( ডেসকো) লিমিটেডের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার ডেসকো’র ট্রেনিং বিল্ডিং এ সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘ ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন,’ বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর দায়িত্ব আমাদের।

    কিছু সময় কথা বলে ইতিহাস বলে ফেলা যায়, কিন্তু এটি আমাদের উপলব্ধি করতে হবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

    তার মধ্যে ছিল ইউনিক লিডারশিপ। পাকিস্তানিরা ৪৮ সালেই বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু তাদের শত্রু। তিনি সারা জীবন মানুষ এবং দেশের জন্য লড়াই করে গেছেন।

    তিনি চেয়েছিলেন ভাষার মুক্তি। ৭১ পরবর্তী তিনি কৃষক শ্রমিকদের মাঝে স্বাধীনতার আলো জ্বালিয়ে দিতে চেয়েছেন। সকলকে সঙ্গে নিয়ে তিনি চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। তার চেতনা আদর্শকে আমাদের লালন করতে হবে ‘।

    তার বক্তব্যে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে দেশ বিদেশের রাষ্ট্রপ্রধান, কূটনৈতিক, সাংবাদিক এবং সাধারণ জনগনের মূল্যায়ন তুলে ধরেছেন।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেসকো’র নির্বাহী পরিচালক ফাইন্যান্স মো: তোফাজ্জল হোসেন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেসকো’র র্নির্বাহী পরিচালক প্রশাসন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জহিরুল ইসলাম।

    আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ, ২ লক্ষ মা বোন, বীর মুক্তিযোদ্ধা এবং ৭৫ এর ১৫ই আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের জন্য দোয়া করা হয়।

    এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ডেসকো’র নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক সংগ্রহ এ কে এম মহিউদ্দিন, নির্বাহী পরিচালক অপারেশন মো: জাকির হোসেন।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন ডেসকো’র প্রধান প্রকৌশলী, মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাব্যবস্থাপক প্রশাসন মোঃ মামুনুর রশিদ।

    ডেসকো
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version