Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সাকিব যেন দলের প্রশান্তি
    Lead

    সাকিব যেন দলের প্রশান্তি

    ক্রীড়া প্রতিবেদক, ঢাকাBy ক্রীড়া প্রতিবেদক, ঢাকাMarch 29, 2024No Comments2 Mins Read

    ঢাকা : সতীর্থদের সঙ্গে দেখা হয় নিয়মিতই দেখা হয় সাকিব আল হাসানের। দলের বাইরে থেকেও গত নিউজিল্যান্ড সিরিজে নাজমুল হোসেন শান্তদের ভিডিও কল করে শুভ কামনা জানিয়েছিলেন। যদিও স্বশরীরে উপস্থিতি আর ফোনালাপ এক কথা নয়।

    শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব। বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি (অনুশীলন জার্সি) গায়ে উঠল তার। আর টেস্ট আঙিনায় ফিরলেন এক বছর পর। সাকিবের জন্য দলে যে আগমনী সম্ভাষণ প্রস্তুত ছিল। দলের আপতকালীন হেড কোচ নিক পোথাসের মতে, দলে প্রশান্তি এনেছেন সাকিব।

    ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই গ্রিক বংশোদ্ভুত কোচ বলেছেন, “যে কোনো দলে সাকিবের থাকা মানে তারা ভাগ্যবান। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে সাকিবকে পাওয়া সবসময়ই দারুণ ব্যাপার। দলের সবার মাঝে সাকিবের উপস্থিতির রেশ দ্রুত ছড়িয়ে পড়ে। সে দলকে অনেক কিছু দিয়ে থাকে। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে।”

    সাকিব এবার অধিনায়ক নন, তবে শান্তকে নিয়ে শুক্রবার (২৯ মার্চ) অনেকটা সময় চট্টগ্রামের উইকেট দেখেছেন। একাদশ গঠনের পরামর্শ দিয়েছেন অবশ্যই। খন্ডকালীন হেড কোচ নিক পোথাসের সঙ্গেও আলাপ সেরেছেন লম্বা সময়।

    একাদশ হয়তো তৈরিই করেছেন, কিন্তু নিক পোথাস জানালেন এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি], ‘আমরা কাল সকালে এই (একাদশ) সিদ্ধান্ত নেব। শান্তও (নাজমুল হোসেন) একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।”

    এছাড়া এক বছর পর নিজের টেস্ট ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনও করেছেন লম্বা সময়। বৃহস্পতিবার (২৮ মার্চ) দলের সঙ্গে যোগ দিয়ে ব্যাটিং করেছেন অনেকক্ষণ। শুক্রবার (২৯ মার্চ) অবশ্য অতটা চাপ নেননি। বিশ্বকাপের পর ইনজুরি ও চোখের সমস্যায় বেশ ভুগেছেন সাকিব। অবশ্য বিপিএলের শেষদিকে সমস্যা কাটিয়ে হারানো ছন্দ ফিরে পেয়েছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগেও খেলতে সমস্যা হয়নি সাকিবের।

    টেস্টে কতটুকু ফিট হয়ে নামছেন সেই প্রশ্নে পোথাস বলেছেন, “তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই। সে যে রকমের পেশাদার ক্রিকেটার, সে জানে, সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। সে জন্যই সে বিশ্বমানের।”

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version