Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
    Lead

    বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

    নিজস্ব প্রতিনিধি, বুয়েটBy নিজস্ব প্রতিনিধি, বুয়েটMarch 31, 2024No Comments2 Mins Read

    ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) মধ্যরাতে ছাত্রলীগ নেতাদের প্রবেশ নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন তৃতীয় দিনের মাথায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনে নেতৃত্বদানকারী এক শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২০১৯ সালে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও গত ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম চালায়। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে শিক্ষার্থীরা পাঁচ দাবি বুয়েট প্রশাসনকে লিখিত আকারে জানান।

    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম চালানোর ঘটনায় বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিমের হলের সিট বাতিল করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি বিষয়টি তদন্তে কমিটি গঠন ও রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

    এই প্রেক্ষাপটে বুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শনিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে দ্বিতীয় দিনের আন্দোলনে সমাপ্তি টেনে রোববার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছিল।

    অন্যদিকে বুয়েট ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি করতে চায় ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ। এ লক্ষ্যে শনিবার (৩০ মার্চ) এক বিবৃতিতে রোববার (৩১ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টার দিকে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় ছাত্র সংগঠনটি।

    এমন পরিস্থিতিতে রোববার (৩১ মার্চ) সকাল থেকেই বুয়েট এলাকায় পুলিশি পাহারা দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশদ্বারে জোরদার করা হয় নিরাপত্তা। তবে সকাল ৮টা থেকে বুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনে নামার কথা থাকলেও তাদের দেখা মেলেনি।

    এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমাদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল (শনিবার) বিকাল ৪টায় ভিসি স্যারের সঙ্গে আমাদের দেখা হয়েছে। স্যার সব দাবি মেনে নিতে সম্মত হয়েছেন। কাল অফিসের সময় শেষ হয়ে যাওয়ায় আপনাদের আর জানানো হয়নি।”

    ওই শিক্ষার্থী আরও বলেন, “আন্দোলনটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজও ভিসি স্যারের সঙ্গে একদফা মিটিং আছে। মিটিং শেষে সামগ্রিক একটা ব্রিফ হতে পারে। তবে সেটা এখনও ঠিক হয় নাই।”

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version