Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট ২১ মে
    Lead

    দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট ২১ মে

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 1, 2024No Comments2 Mins Read

    ঢাকা : স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে দেশের ১৬১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। সোমবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের এই তফসিল ঘোষণা করা হয়।

    সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, “তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই ২৩ এপ্রিল। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়পত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। ভোট হবে ২১ মে।”

    এর আগে গত ২১ মার্চ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, প্রথম ধাপে আগামী ৮ মে ১৫২ উপজেলায় ভোট হবে। জানান, আগামী ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ১৬১ উপজেলায় ভোটগ্রহণ হবে। কিছু উপজেলায়

    দ্বিতীয় ধাপে ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে জানিয়ে ইসি সচিব বলেন, ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, মানিকগঞ্জ ও কক্সবাজার– এই ৯ জেলার উপজেলাগুলোতে ভোট হবে ইভিএমে হবে।

    যেসব উপজেলায় ভোটারের সংখ্যা বেশি সেসব উপজেলার প্রসঙ্গ টেনে জাহাংগীর আলম বলেন, “যেখানে ভোটার পাঁচ লক্ষাধিক, সেখানে একাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন।”

    উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন বাধ্যতামূলক জানিয়ে তিনি বলেন, “সম্পূর্ণ কাজটা অনলাইনে করতে হবে। জামানতের টাকা অনলাইন ব্যাংকিয়ের মাধ্যমে জমা দিতে হবে।”

    ইসি সচিব আরও জানান, অতিরিক্ত জেলা প্রশাসকরা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

    উপজেলা ভোটে এমপিদের প্রভাব বিস্তারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, প্রত্যেকটা নির্বাচন বিধি অনুযায়ী পরিচালিত হয়। আচরণ বিধিমালা আছে, সেটা কঠোরভাবে প্রয়োগ করা হবে।

    ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তফসিল নিয়ে কমিশনে আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, “ঈদের পর এ বিষয়ে আলোচনা হবে। আমার জানা মতে, এ বিষয়ে কোর্টে একটি মামলা চলছে। আগে যিনি পরাজিত প্রার্থী, তিনি একটি মামলা করেছেন। সেই মামলার কাগজপত্র হাতে পেলে আমরা সিদ্ধান্ত নেব।”

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version